বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত বাইডেনের ছেলে, জেলে যাবেন কি?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১৩:০৮

আগ্নেয়াস্ত্র ও মাদক মামলায় দোষী প্রমাণিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। ৫৪ বছর বয়সী প্রেসিডেন্টপুত্রকে ২০১৮ সালে কোকেনে আসক্ত থাকাকালীন একটি হ্যান্ডগান ক্রয়ের সঙ্গে সম্পর্কিত তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন মার্কিন আদালত।

অভিযোগ, ২০১৮ সালে একটি রিভলভার কেনার সময় হান্টার বাইডেন মিথ্যা বলেছিলেন যে, তিনি অবৈধভাবে মাদক ব্যবহার করছেন না। ছেলের বিরুদ্ধে মামলার সপ্তাহব্যাপী শুনানিতে বেশ কয়েকদিন উপস্থিত ছলেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন।

এখন হান্টারের বিরুদ্ধে সাজা ঘোষণা বাকি। তিনি যে অপরাধ করেছেন, তাতে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

হান্টার বাইডেন কি জেলে যাবেন?

যদিও তার বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগগুলো গুরুতর, তবু প্রথমবারের অপরাধী হিসেবে হান্টারের জেলের যাওয়ার আশঙ্কা কম।

কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন, হান্টার বাইডেনকে সম্ভবত কমিউনিটি সার্ভিসের শর্তে প্রোবেশনে রাখা হবে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, একই অপরাধ বারবার করলেই দীর্ঘ ও কঠোর সাজা হয়ে থাকে। কিন্তু হান্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এটাই প্রথম।

তাছাড়া একজন হাই-প্রোফাইল ব্যক্তি হওয়ায় অল্প কিছু বিধিনিষেধসহ একটি ন্যূনতম-নিরাপত্তা কারাগারে এক বছরের মতো দণ্ডভোগ করতে হতে পারে প্রেসিডেন্টপুত্রকে।

হান্টারের সাজা ঘোষণার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেটি ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর