শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চীনে ছুরি হামলায় ৪ মার্কিন শিক্ষক আহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৪, ১২:০৪

চীনের একটি পার্কে ঘুরতে গিয়ে ছুরি হামলার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক। হামলাকারীর পরিচয় জানা যায়নি।

সোমবার (১০ জুন) চীনের উত্তরাঞ্চলীয় জিলিন প্রদেশের সরকারি একটি পার্কে ঘটনাটি ঘটে বলে মার্কিন গণমাধ্যম ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

রয়টার্স জানিয়েছে, আহত চারজন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্নেল কলেজের শিক্ষক। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্নেল কলেজ এক বিবৃতিতে জানিয়েছে, ওই শিক্ষকরা দিনের বেলা পার্কটিতে ঘুরতে গিয়েছিলেন। হামলাটিকে ‘গুরুতর ঘটনা’ বলে অভিহিত করেছে তারা।

মার্কিন প্রতিনিধি পরিষদের আইওয়া প্রতিনিধি অ্যাডাম জাবনার জানিয়েছেন, ছুরির আঘাতে আহতদের মধ্যে একজন তার ভাই ডেভিড।

তিনি জানান, ডেভিড ও তার সহকর্মীরা স্থানীয় বাইশান পার্কে একটি মন্দির দেখতে গিয়ে হামলার শিকার হন। এক ব্যক্তি ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়। ডেভিডের হাতে ছুরিকাঘাত করা হয়েছে।

সিবিএস নিউজকে তিনি বলেন, “হাসপাতাল থেকে তাকে এখনও ছেড়ে দেওয়া হয়নি, কিন্তু সে দ্রুত সেরে উঠছে।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ঘটনাটির বিষয়ে তারা অবহিত আছেন; কিন্তু আর বেশি কিছু জানাননি তিনি।

বিবৃতিতে কর্নেল বিশ্ববিদ্যালয় বলেছে, “চীনের বেইউয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের অংশ হিসেবে ওই শিক্ষকরা সেখানে পড়াতে গেছেন।”

শিক্ষকদের দলটির সঙ্গে বেইউয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধিও ছিলেন।

এই ঘটনার বিষয়ে চীনের কর্তৃপক্ষ শেষ খবর পর্যন্ত কোনো মন্তব্য করেনি। হামলার পরপরই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেগুলোতে দেখা গেছে, অন্তত তিনজন ব্যক্তি আহত রক্তাক্ত অবস্থায় পার্কের মাটিতে পড়ে আছেন।

জাবনার জানিয়েছেন, তার ভাই টাফ্টস বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল শিক্ষার্থী। তিনি এর আগেও চীনে গিয়েছিলেন আর কর্নেল কলেজের হয়ে দেশটিতে এটি তার দ্বিতীয় সফর।

কূটনৈতিক উত্তেজনার মধ্যেই বেইজিং ও ওয়াশিংটন সম্প্রতি জনগণের মধ্যে বিনিময় পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর