বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৩৮ জনের মৃত্যু, নিখোঁজ ১০০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ জুন ২০২৪, ১১:৫২

হর্ন অব আফ্রিকা থেকে রওনা হয়ে ইয়েমেন উপকূলে পৌঁছানোর পর সাগরে নৌকাডুবিতে অন্তত ৩৮ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।

ইয়েমেনের এডেন উপকূলে ঘটনাটি ঘটেছে বলে সোমবার (১০ জুন) স্থানীয় এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বেঁচে যাওয়া যাত্রীরা উদ্ধারকারীদের জানান, নৌকাটিতে প্রায় ২৫০ জন আরোহী ছিল, প্রবল বাতাসের তোড়ে সেটি ডুবে যায়।

বিবিসি জানিয়েছে, উদ্ধারকারীরা নিখোঁজ প্রায় ১০০ জনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন ।

এডেনের পূর্বদিকের রুদুম জেলার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটির আরোহীরা সবাই অভিবাসন প্রত্যাশী। তাদের বেশিরভাগই ইথিওপিয়া থেকে আসা। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য তারা ইয়েমেনকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে।

রুদুম জেলার শীর্ষ কর্মকর্তা হাদি আল-খুরমা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “নৌকাটি তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়। জেলে ও স্থানীয় বাসিন্দারা ৭৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার পাওয়া আরোহীরা জানিয়েছেন, তাদের সঙ্গে নৌকাটিতে থাকা আরও প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন।

“তল্লাশি ও উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। জাতিসংঘকে ঘটনাটির বিষয়ে জানানো হয়েছে।”

হর্ন অব আফ্রিকা বা আফ্রিকার শিং নামে পরিচিত অঞ্চলটি জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও সোমালিয়া নিয়ে গঠিত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর আফ্রিকার এই অঞ্চলটি থেকে ৯৭ হাজার অভিবাসন প্রত্যাশী সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে এসে হাজির হয়েছে।

ইয়েমেনের যুদ্ধ এবং সম্প্রতি লোহিত সাগর ও সংলগ্ন জলপথগুলোতে বিভিন্ন জাহাজে হুথিদের অব্যাহত হামলা সত্ত্বেও দেশটিতে আফ্রিকা থেকে আসা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা বেড়েই চলেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর