বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কল্কির নতুন পোস্টারে দীপিকা, আজ আসছে ট্রেলার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৪, ১২:৫৭

ভারতের এ বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে নতুন পোস্টার প্রকাশ করা হলো অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। রবিবার (৯ জুন) এক্সে (টুইটার) সিনেমাটির প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিস পোস্টারটি রিলিজ করেছে এবং লিখেছে,‘তাকে ঘিরেই আশার শুরু। কল্কি ২৮৯৮ এডি-এর ট্রেলারটি আগামীকাল প্রকাশিত হবে।’

এদিকে দীপিকা নিজেও পোস্টারটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

পোস্টারে দীপিকাকে দেখে উদ্বিগ্ন ও হতাশ দেখাচ্ছে। সে জীর্ণ সিঁড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তার পেছনে আরও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে।

দীপিকার পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন রণবীর সিং।

সবসময়ের মতো স্ত্রীর প্রশংসা করে তিনি লেখেন, ‘বুম (ফায়ার ইমোজি) অসম্ভব সুন্দর!’ ভক্তরাও দীপিকার এই পোস্টারে মন্তব্য করে নিজেদের ভালোলাগা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘দীপিকা, আপনি আক্ষরিক অর্থে সিনেমা এবং আমার হৃদয়ে রাজত্ব করছেন।’ আরও একজন লেখেন, ‘সেরা পোস্টার।’ কেউ বা লিখেছেন, ‘সেই ভিডিও গেম টাইপের পোস্টারগুলোর চেয়ে অনেক ভালো।’

কল্কি ঘিরে দর্শক উন্মাদনা যেন বাড়ছেই। ইতোমধ্যে সামনে এসেছে নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমার বেশ কিছু ঝলক। যেখানে অমিতাভ বচ্চন ছাড়াও দেখা মিলেছে কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং দিশা পাটানির। পৌরাণিক কাহিনি থেকে অনুপ্রাণিত ও বৈজ্ঞানিক কল্পকাহিনির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি।

যদিও শুরুতে সিনেমাটি ‘প্রজেক্ট কে’ হিসেবেই জানতেন সবাই। পরে এর নাম রাখা হয় ‘কল্কি ২৮৯৮ এডি’।

একাধিক ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এটি প্রযোজনা করছে অশ্বিনী দত্ত। গত বছরের জুলাইতে আমেরিকার সান দিয়েগোয় কমিক কন অনুষ্ঠানের উদ্বোধনে সামনে এসেছিল কাল্কির প্রথম পোস্টার। তারপর থেকে এটি ঘিরে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

২০২৪ সালের সবচেয়ে বড়, বিগ বাজেট এবং প্রতীক্ষিত সিনেমার একটি হতে চলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। ২৭ জুন মুক্তি পেতে যাচ্ছে এটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর