বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গান্তজের পদত্যাগ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১০ জুন ২০২৪, ১২:৪২

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছেন। স্থানীয় সময় রবিবার (৯ জুন) রাতে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন। এই পদত্যাগ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত বছর গাজার যুদ্ধপরিস্থিতি তদারকি এবং বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হয়।

গান্তজ রবিবার (৯ জুন) একটি টেলিভিশন বিবৃতিতে বলেছেন, ‘গাজায় প্রকৃত বিজয়ের দিকে এগিয়ে যেতে আমাদের বাধা দিচ্ছেন নেতানিয়াহু।’ তিনি আরো বলেন, ‘মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কঠিন ও বেদনাদায়ক। তাই আজ (৯ জুন) আমি জরুরী সরকারকে ভারাক্রান্ত হৃদয়ে বিদায় দিচ্ছি।’

গান্তজ নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।

তিনি বলেছেন, ‘৭ অক্টোবর হামাসের হামলার আট মাস হয়েছে। এখন ত্যাগ করেছি কারণ, দেশের পরিস্থিতি এবং সিদ্ধান্ত গ্রহণের ঘরে পরিবর্তন এসেছে এখন।’

তিনি আরো বলেছেন, ‘আশাজনক কৌশলগত সিদ্ধান্তগুলো রাজনৈতিক বিবেচনার কারণে দ্বিধা ও বিলম্ব করে পূরণ করা হয় ‘ তিনি জানান, এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন কোনো সরকার প্রতিষ্ঠা করবে যারা জনগণের আস্থা অর্জন করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে।

বেনি বলেন, ‘আমি নেতানিয়াহুকে আহ্বান জানাই, একটি নির্বাচনের তারিখ নির্ধারণ করুন।

আমাদের লোকদের বিচ্ছিন্ন হতে দেবেন না।’ গত মাসেই তিনি হুমকি দিয়েছিলেন যে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করবেন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে ৮ জুন পর্যন্ত নেতানিয়াহুকে সময় বেঁধে দিয়েছিলেন তিনি। তারই জেরে পদত্যাগ করলেন তিনি।
শনিবার (৮ জুন) পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা ছিল গান্তজের।

তবে এদিন গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে ২৮৪ জন ফিলিস্তিনিকে হত্যার পর চার জিম্মিকে জীবিত উদ্ধার করে ইসরায়েলের বিশেষ বাহিনী।

এদিকে, বেনি গান্তজের পদত্যাগের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যমে এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘বেনি এখন এ অভিযান ছেড়ে যাওয়ার সময় নয়, এটা আমাদের বাহিনীতে যোগ দেয়ার সময়।’ নেতানিয়াহু আরো লেখেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধের বোঝা ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত যে কোনো রাজনৈতিক দলের জন্য তার দরজা খোলা আছে। তিনি বলেন, ‘আমাদের শত্রুদের বিরুদ্ধে বিজয় আনতে এবং আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।’

অন্যদিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে বিরোধী নেতা ইয়ার ল্যাপিদ গান্তজের এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ এবং সঠিক বলে সমর্থন করেছেন। নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারকে পরিবর্তনের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর