বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গরুর নাম জায়েদ খান- বিষয়টিকে কীভাবে দেখেন তিনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৮:০২

কোরবানির ঈদকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে পশু বিক্রির হাটগুলো। হাটে প্রায়ই দেখা যায় পশুদের নাম রাখা হয় বিশ্বের বিভিন্ন তারকাদের নামে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এই তালিকায় রাজত্ব করছে জায়েদ খান। প্রায়ই দেখা যায় গরুর নাম রাখা হয় জায়েদের নামে। বিষয়টি নিয়ে মুখ খুললেন জায়েদ খান নিজেই।

সংবাদমাধ্যম অনুযায়ী, এ প্রসঙ্গে জায়েদ বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হয়, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটিদের নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।

জায়েদ বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর