বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মিমের কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে বললেন পরীমনি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১৭:৩৫

বছর দুয়েক আগে মুক্তি পায় মিম অভিনীত পরাণ ও দামাল। ছবি দুটিতে মিমের বিপরীতে নায়ক ছিলেন শরীফুল রাজ। মুক্তির পর মিমের সঙ্গে শরীফুল রাজকে জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন রাজের সাবেক স্ত্রী চিত্রনায়িকা পরীমনি। এরপর দুই নায়িকার বাহাস চলতে থাকে। সেই বাহাসের অবসান হয় গত শুক্রবার (৭ জুন) রাতে। মিম জানিয়েছেন তাঁকে জড়িয়ে ধরে পরীমনি তাঁকে বলেছেন, ‘আমার ওপর রাগ রাইখো না। যা হওয়ার হয়েছে, ভুলে যাও। সবকিছুর জন্য আমি সরি।’

মিমের বরাতে এমনটা জানা গেলেও এ বিষয়ে পরীমনির কোনো বক্তব্য গতকাল শনিবার (৮ জুন) পাওয়া যায়নি।

এদিন মিম এ–ও বলেছিলেন, ‘দুই বছর আগে পরীমনি আমার জন্মদিনের রাতে ফেসবুকে একটি মিথ্যা স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সমানে অপমান করেছিল, হেয় করেছিল। আমি খুব কষ্ট পেয়েছিলাম। এর পর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরীমনি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, “এই তুমি আমার ওপর রাগ করে আছ? আমি সরি, ওসব কথা আর মনে রাইখো না। ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাস না?” এ ধরনের নানা কথা শোনার পর আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎই এসে জড়িয়ে ধরার বিষয়টিতে আমি প্রস্তুত ছিলাম না। ওই সময় সাবিলা নূর, তানজিন তিশাসহ অনেকেই বিষয়টি দেখেছেন।’

মিম জানান, মঞ্চে ওঠার আগে, এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও দুবার একইভাবে জড়িয়ে ধরে ওই সব কথাই বলতে থাকেন পরীমনি। মিম বলেন, ‘প্রতিবার ওই একই কথা। আমার বাচ্চাকে ভালোবাস না? আমার ওপর রাগ রাইখো না। যা হওয়ার হয়েছে, ভুলে যাও। সবকিছুর জন্য আমি সরি।’

আজ রোববার (৯ জুন) সকালে কথা হয় পরীমনির সঙ্গে। তিনি বললেন, ‘আমি সরি, ওসব কথা মনে রাইখো না—এমন কথা কখন হলো, আমার খুব জানার ইচ্ছা। কে শুনেছে? কারও কাছে এটার কোনো ভিডিও আছে? কেউ কি বলতে পারবে? এটা কি স্বপ্নে হয়েছে। এ তো দেখি আবার স্বপ্নে খাবার খাওয়ার মতো ঘটনা।’

কথায় কথায় পরীমনি বললেন, ‘এটা ঠিক, আমার সঙ্গে মিমের জড়াজড়ি করার মতো ঘটনা ঘটেছে। একাধিকবার ঘটেছে। অনেকবার আমি ওকে জড়িয়ে ধরেছি। সে–ও একই কাজ করেছে। একজন শিল্পী, আমাদের দেখা হয়েছে, কথা বলব না! এই সৌজন্যতা তো সবার সামনে আমরা দেখাতেই পারি, নাকি!’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর