বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দুদিন আগের কথা ভুলে যান : পাকিস্তান কোচ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১২:০১

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত- পাকিস্তান। প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ২ ম্যাচ জেতায় এখন সুপার এইটে ওঠার পথ অনেক কঠিন হয়ে গেছে বাবর আজমদের জন্য। অন্যদিকে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে অনেকটা স্বস্তিতে আছে রোহিত শর্মারা।

রবিবার (৯ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ। এমনিতেই বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচের চাপ, পাকিস্তান আরো চাপে আছে বাবর আজমদের টিকে থাকার লড়াই বলে। তবে এ ম্যাচের আগে দলকে নতুন করে কোনো বাড়তি অনুপ্রেরণা দেওয়ার দরকার নেই বলে মনে করেন পাকিস্তানের কোচ গ্যারি কারস্টেন।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গ্যারি কারস্টেন বলেন, ‘এটা একটি বড় ম্যাচ, ভারতের বিপক্ষে নামার আগে পাকিস্তান দলকে বাড়তি অনুপ্রেরণা দেওয়ার দরকার নেই।

আমাদের শেষ কয়েক দিনের কথা ভুলে যেতে হবে। আমাদের শুধু এগিয়ে যেতে হবে, এটিই এখন একমাত্র পথ। (যা হয়েছে) দুদিন আগের কথা ভুলে যান। আমরা এখন ওটা ফিরিয়ে আনতে পারব না।

যা চলে গেছে তা গেছে, তাই আমরা এগিয়ে যেতে চাই।’

পাকিস্তানের শক্তিশালী পেস আক্রমণ (মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ) যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবশ্য ম্যাচ জেতাতে পারেনি, তবুও বোলিংয়েই বড় ভরসা পাকিস্তানের- এমন প্রশ্নের জবাবে গ্যারি কারস্টেন বলেন, ‘এটা অবশ্যই আমাদের শক্তির জায়গা। আমরা আমাদের দলের ভারসাম্য রেখে খেলতে চাই। মাঠে নামার আগে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে স্পিন, ভালো পেস বিকল্প এবং লম্বা ব্যাটিং লাইন আছে।’

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে নানা ধরনের সমালোচনা হয়েছে।

প্রস্তুতি ম্যাচ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারত নাসাউ স্টেডিয়ামেই খেলেছে। এ নিয়ে ভারত কোনো বাড়তি সুবিধা পাচ্ছে কি না? এমন প্রশ্নের উত্তরে পাকিস্তান কোচ বলেন, ‘এই বিষয়ে আমি নিশ্চিত না। কারণ আমি ভবিষ্যদ্বাণী করতে পারি না যে কী ঘটবে। আমি জানি না দুই ম্যাচ খেলায় কোনো সুবিধা হবে কি না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর