বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক সোমবার, গুরুত্ব পাবে যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১১:৪৫

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৯ জুন) সন্ধ্যায় শপথ অনুষ্ঠানসহ বেশকিছু আয়োজনে যোগ দেবেন তিনি। এরপর আগামী সোমবার (১০ জুন) ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠকের কথা রয়েছে।

বিভিন্ন সূত্র বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১০ জুন) হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করবেন। বৈঠকের আলোচনায় সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।

জানা গেছে, দুই দেশের কোথায় কোথায় অগ্রাধিকার থাকবে, বৈঠকে সেই বিষয়গুলো তুলতে পারেন দুই দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা ও গঙ্গার পানি বণ্টনের ইস্যু, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের জন্য বিশেষ ব্যবস্থার মতো বিষয়সহ বাণিজ্যসংশ্লিষ্ট বিষয়গুলো আসতে পারে। আর মোংলা বন্দর ভারতের জন্য বিশেষভাবে ব্যবহারের পদক্ষেপের বিষয় তুলতে পারে দিল্লি।

নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গতকাল শনিবার (৮ জুন) নয়াদিল্লি পৌঁছান শেখ হাসিনা। পালাম বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুকতেশ পরদেশি, বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান।

আজ (৯ জুন) সন্ধ্যায় নরেন্দ্র মোদির শপথ শেষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়া তিনি নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দেবেন।

এর আগে গত বুধবার (৫ জুন) ভারতের প্রধানমন্ত্রী টেলিফোনে কথোপকথনের সময় তার সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। আজকের শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালসহ অনেকেই যোগ দেবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর