বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মোদির শপথ অনুষ্ঠানে যাবে না তৃণমূল

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৯ জুন ২০২৪, ১১:০২

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবে না তৃণমূল কংগ্রেস।

লোকসভায় তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে গতকাল শনিবার (৮ জুন) বৈঠক করেন দলটির নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৈঠকের পর মমতা বলেন, রোববার (৯ জুন) মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর দল তৃণমূল কংগ্রেস যোগ দেবে না।

গতকাল মমতা বলেন, ‘আমরা এখনো আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলেও আমরা এই অনুষ্ঠানে যোগ দেব না।’

মমতা আরও বলেন, এই সরকার অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে গঠিত হচ্ছে। তাই তাঁরা এই সরকারকে শুভকামনা জানাতে পারেন না। তবে তাঁরা দেশ ও দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন মোদি। দেশটির রাষ্ট্রপতি ভবনে আজ (৯ জুন) সন্ধ্যায় এই শপথ অনুষ্ঠান হবে।

এবারের লোকসভা নির্বাচনে মোদির দল বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে সঙ্গে নিয়ে সরকার গঠন করতে হচ্ছে দলটিকে। গত শুক্রবার মোদিকে সরকার গঠনের অনুমতি দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর