বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ম্যাচ জিতলেও হতাশ করেছে সাকিব, সৌম্য, শান্ত

খেলা ডেস্ক

প্রকাশিত:
৮ জুন ২০২৪, ১২:৪৭

সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ ক্রিকেট দলের। বিশ্বকাপের পূর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার। এরপর ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে দৈন্যদশা। আশার আলো দেখাতে পারছিল না টপ অর্ডার। সব কিছু মিলিয়ে চলতি আসর শুরুর আগেই বাংলাদেশ দল নিয়ে হতাশ ছিল সমর্থকরা। তবে আজ (৮ জুন) বিশ্বকাপের প্রথম ম্যাচে এসে স্বস্তির জয় পেয়েছে শান্তর দল। যদিও ব্যাট হাতে টপঅর্ডারদের পারফরম্যান্স হতাশ করেছে সমর্থকদের।

প্রায় প্রতি ম্যাচেই পাওয়ারপ্লের মধ্যেই টপ অর্ডার ড্রেসিংরুমে ফেরায় শুরুতেই চাপে পড়ে দল। টপ অর্ডার যেন তাসের ঘর! আজ (৮ জুন) লঙ্কানদের বিপক্ষেও এর ব্যতিক্রম ছিল না। ১২৫ রানের মামুলি লক্ষ্যে নেমেও ২৮ রানে তিন টপঅর্ডারকে হারায় বাংলাদেশ।

প্রথম ওভারেই সৌম্যকে হারায় বাংলাদেশ। আরও এবার কোনও রান না করেই আউট হয়ে গেছেন তিনি। সব মিলিয়ে ৮৩ ইনিংসের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩ বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন। এতে বিব্রতকর এক রেকর্ডে নাম উঠে গেছে সৌম্য সরকারের। টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি খালি হাতে ফেরার নজির নেই আর কোনো ব্যাটসম্যানের।

তরুণ ওপেনার তানজিদ তামিমও ভরসার প্রতিদান দিতে পারেনি। ৩ রান করেছেন মাত্র। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য রানে ফেরার ভালো মঞ্চ ছিল কিন্তু তিনিও ১৩ বলে ৭ রান করে ক্যাচ তুলে দেন। সাকিব আল হাসান এই ম্যাচে প্রথমে বল হাতে ও পরে ব্যাট হাতে হতাশ করেছেন। পাওয়ারপ্লেতে বল হাতে নিয়ে প্রথম ২ ওভারে দিয়েছিলেন তিনি ২৪ রান, পরে মোট ৩ ওভার বল করে ৩০ রান দিয়েছেন তিনি। ব্যাট হাতে সাকিব ১৪ বল খেলে নিয়েছেন মাত্র ৮ রান, কখনোই উইকেটে সেট মনে হয়নি তাকে।

তবুও বাংলাদেশের সমর্থকদের জন্য এটা একটা স্বস্তির জয়। তবে এমন ভঙ্গুর ব্যাটিং লাইনআপ দিয়ে এই বিশ্বকাপে কতদূর যাবে বাংলাদেশ, তা হয়তো সময়ই বলে দেবে। যদিও এই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি সমর্থকদের প্রত্যাশা একেবারেই কম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর