বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হিযবুত তাহরীরের শীর্ষ নেতা ঢাকার আদাবর থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৮ জুন ২০২৪, ১২:৩৯

রাজধানীর আদাবর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ পলাতক জঙ্গি নেতা নাফিস সালাম উদয়কে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব-২।

তার বিরুদ্ধে ৫টি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া তিনি পুলিশের ওপর হামলার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

শনিবার (৮ জুন) র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (৮ জুন) মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি নাফিস সালাম উদয়কে গ্রেফতার করা হয়। নাফিস সালাম উদয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন।

গ্রেফতার নাফিসকে জিজ্ঞাসাবাদের বরাতে এএসপি শিহাব করিম জানান, নাফিস ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। তিনি অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীরের গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকার বিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন।

গ্রেফতার আসামিকে আদবর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর