বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে আত্মঘাতী গোলে পিছিয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৬ জুন ২০২৪, ১৮:০৬

র‍্যাংকিংয়ে ১৬০ ধাপ এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষণ জমাট রেখেই খেলছিল বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধে ভাগ্য সহায় হয়নি হাভিয়ের কাবরেরার দলের। সকারুদের আক্রমণ ফেরাতে গিয়ে মেহেদী হাসান মিঠু পা চালালে তা ঠিকঠাক না লাগায় দিক পাল্টে বল জড়িয়ে যায় জালে। কিছুই করার ছিল না গোলরক্ষক মিতুল মারমার।

তাতে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় এদিন জামাল ভুঁইয়াকে একাদশের বাইরে রাখেন হাভিয়ের কাবরেরা। চোট কাটিয়ে ফেরা শেখ মোরসালিন ও তারিক কাজীর জায়গা হয় শুরুর একাদশে। তিন সেন্টার ব্যাক নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকেই সকারুদের আক্রমণ সামলাতে ব্যতিব্যস্ত থাকে।

দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণেই ঘটতে পারত বিপদ। ফ্রি কিকে বক্সে বল পেয়ে গিয়েছিলেন জ্যাকসন ইরভিন। কিন্তু চারপাশে ডিফেন্ডার ঘিরে থাকায় শট নিতে পারেননি এই মিডফিল্ডার। সতীর্থের উদ্দেশে তার বাড়ানো পাস চলে যায় বাইরে।

দশম মিনিটে পাল্টা আক্রমণের চেষ্টা করে বাংলাদেশ। তবে রাকিব হোসেনকে পেছন থেকে ট্যাকল করে আক্রমণ ভেস্তে দেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার কাইল রোলেস। অষ্টাদশ মিনিট ডান দিক থেকে আসা ক্রস ক্লিয়ার করেন চোট কাটিয়ে ফেরা ডিফেন্ডার কাজী তারিক রায়হান।

২৬ মিনিটে সতীর্থের ক্রসে স্লাইড করেও পা ছোঁয়াতে পারেননি দূরের পোস্টে থাকা নেস্ট্রয় ইরানকুন্ডা। তিন মিনিট পর কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

নেস্ট্রয় ইরানকুন্ডার ব্যাক পাস জোরালে শট নিয়েছিলেন আজদিন রুস্টিক; বল আটকাতে পা চালিয়েছিলেন মেহেদী হাসান, বল দিক পালে মিতুল মারমাকে বোকা বানিয়ে জড়ায় জালে।

প্রতিপক্ষের আক্রমণ সামলে সুযোগ পেলেই প্রতিক্ষের বক্সে হানা দেওয়ার চেষ্টা করেন রাকিব-মোরসালিনরা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ফলে পিছিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে নামবে বাংলাদেশ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর