বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মোদিকে শুভেচ্ছা জানিয়ে বাইডেনের পোস্ট, ফোন করলেন পুতিন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৬ জুন ২০২৪, ১৫:৫৩

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন এশিয়ার বিভিন্ন দেশের বেশ কয়েকজন নেতা। আর আনুষ্ঠানিক ফল প্রকাশের পরও অভিনন্দনের জোয়ারে ভাসছেন মোদি।

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বাইডেন বলেন,

নির্বাচনে জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) অভিনন্দন। প্রায় ৬৫ কোটি ভোটার ভোট দেয়ায় এবারের নির্বাচনটি (ভারতের) ঐতিহাসিক ছিল। এমন একটি নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য তাদের শুভেচ্ছা।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভারত— উভয়ের ভবিষ্যৎ অসীম সম্ভাবনাপূর্ণ। এই সম্ভাবনার দরজা খোলার একমাত্র চাবিকাঠি দুই দেশের বন্ধুত্ব।’

একইদিন মোদিকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে,

ভারত এবং রাশিয়া বিশেষ বন্ধুত্বপূর্ণ ও সম্ভাবনাময় কৌশলগত সম্পর্কে আবদ্ধ রয়েছে। সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও বিস্তৃত হবে।

এদিকে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মোদি এবং তার দল বিজেপির এই বিজয় ভারত-ইসরাইলের মিত্রতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলেও প্রত্যাশা তার।

বুধবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে নেতানিয়াহু বলেন,

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো নির্বাচনে জয় পাওয়ায় আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, তার নতুন মেয়াদে ভারতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। বাধাই হো!

এর আগে, নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ এশিয়ার কয়েকটি দেশের নেতারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর