বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাইডেন–পুত্র হান্টার ঘন ঘন কোকেন নিতেন, দাবি সাবেক বান্ধবীর

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৬ জুন ২০২৪, ১৩:১১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন প্রায় প্রতি ২০ মিনিট পরপর কোকেন নিতেন।
আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় আদালতের শুনানিতে হান্টারের (৫৪) সাবেক বান্ধবী জোয়ে কেস্তান এমনটাই দাবি করেছেন।

শুনানিতে জোয়ে বলেন, হান্টারের সঙ্গে তাঁর প্রথম যখন দেখা হয়েছিল, তখন তাঁকে প্রায় প্রতি ২০ মিনিট পরপর কোকেন নিতে দেখেন তিনি।

যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনের একটি আদালতে হান্টারের বিচার চলছে।

হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন। হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন, তিনি মাদকাসক্ত নন। কিন্তু সে সময় তিনি মাদক (কোকেন) ব্যবহারকারী ছিলেন। মাদকাসক্ত অবস্থায় তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন।

আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার। তাঁর আইনি দল বলেছে, আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি আরোগ্যলাভ পর্যায়ে ছিলেন।

জোয়ে দাবি করেন, ২০১৭ সালের ডিসেম্বরে নিউইয়র্কের একটি ক্লাবে হান্টারের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। দেখা হওয়ার ১০ মিনিটের মধ্যে হান্টার কোকেন নিতে শুরু করেন। দুজনের মধ্যে সম্পর্ক থাকাকালে হান্টারের ঘন ঘন কোকেন নেওয়ার এই প্রবণতা তিনি লক্ষ করেছেন। মাদকের জন্য হান্টার প্রায়ই নগদ অর্থ তুলতেন।

যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে এই প্রথম ফৌজদারি অপরাধের অভিযোগে বিচার হচ্ছে। মামলায় হান্টারের বিরুদ্ধে তিনটি ফেডারেল অভিযোগ আনা হয়েছে। সব কটি অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হলে তাঁর ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর