বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ করে পরীমণির আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৫:৩৭

সংসার ভেঙে যাওয়ার পর পরীমণির একমাত্র ছেলে পুণ্যই যেন তার পৃথিবী। এবার সেই দুনিয়ায় জায়গা করে নিল এক ছোট্ট পরী। ছেলের পর তার ঘর আলোকিত করেছে ফুটফুটে একটি কন্যাসন্তান; যাকে দত্তক নিয়েছেন তিনি।

গত মাসে ৬ দিন বয়সী এই কন্যাশিশুকে দত্তক নেন পরীমণি। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। ইতোমধ্যে মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন তিনি।

বর্তমানে দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়েই সুখের সংসার পরীমণির। তাদের নিয়েই এখন বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় তাকে। অভিনেত্রীর ছেলের মতো তার মেয়েকে নিয়েও আগ্রহের শেষ নেই ভক্ত-অনুরাগীদের। এবার মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি।

মঙ্গলবার (৪ জুন) পরীর সংসারে নতুন অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে। তাই দিনটি উদযাপন করেন এই নায়িকা। নিজের ফেসবুকে সন্তানদের কয়েকটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্টও দেন তিনি।

ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এ আমার এক সুখের জীবন। আমার সুখপাখিরা। আমার মেয়ের এক মাস হয়ে গেল, আলহামদুলিল্লাহ।’

এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তানকে নিয়ে পরীমণি বলেছিলেন, ‘আমার মেয়ে এলো ঘরে; যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে, কী যে আনন্দ! পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

প্রসঙ্গত, পরীমণি বর্তমানে ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর