বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফের ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি, শপথ ৮ জুন!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৫:২৩

ভারতের নির্বাচনে আবারও নতুন চমক। সবাই যখন জোটের সমীকরণ নিয়ে ব্যস্ত, তখনই জানা গেল সরাসরি প্রধানমন্ত্রীর শপথের তারিখ!

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী শনিবার (৮ জুন) নরেন্দ্র মোদি শপথ নিতে পারেন।

সংশ্লিষ্ট সূত্র বুধবার (৫ জুন) সকালে এনডিটিভিকে বিষয়টি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৭২ আসনের প্রয়োজন পড়লেও, মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২৪০টি আসন জিতেছে। অর্থাৎ এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনের চেয়ে ৩২টি আসন কম পেয়েছেন তারা।

তবে এনডিএ জোট সদস্যদের জিতে নেয়া ৫৩টি আসনের ওপর ভর করেই বিজেপি টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।

বিজেপি ২০১৯ সালে এককভাবে ৩০৩টি এবং ২০১৪ সালে ২৮২টি আসন জিতেছিল। আর বিরোধী কংগ্রেস ২০১৯ সালে ৫২টি এবং ২০১৪ সালে জিতেছিল ৪৪টি আসন।

এর আগে মঙ্গলবার (৪ জুন) দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয় থেকে দেয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, তাদের এনডিএ জোটই আবার সরকার গঠন করবে।

তিনি বলেন, ‘আজকের জয় বিশ্বের সবচেয়ে বড় জয়। এই জয় ভারতীয়দের জয়।’

দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, তিনি ‘মানুষের আকাঙ্খা পূরণ করতে গত এক দশক ধরে ভালো কাজ’ করেছেন এবং ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত রাখবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর