বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঈদের আগেই ওটিটিতে আসছে ‘রাজকুমার’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১২:৫৫

বহু জল্পনা-কল্পনার পর অবশেষে আগামী ১৩ই জুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে আসছে শাকিব খানের ‘রাজকুমার’।

গত ঈদ-উল-ফিতরে মুক্তি পেয়েছিল হিমেল আশরাফ পরিচালিত চলচ্চিত্র ‘রাজকুমার’।

এটি ‘প্রিয়তমা’ টিমের দ্বিতীয় সিনেমা। নাম ভূমিকায় শাকিব খান। আর প্রযোজনায় ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনান। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে বেশ ভালো সাড়া পায় শাকিব খান অভিনীত সিনেমাটি। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, আরব আমিরাতসহ বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল।

তবে বড় পর্দায় যারা দেখার সুযোগ পায়নি, তাদের জন্য হাতের মুঠোয় আসছে ‘রাজকুমার’। আগামী ১৩ই জুন সিমেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে। সম্প্রতি বঙ্গ’র ফেসবুক পেইজে এই ছবির অফিসিয়াল পোস্টার মুক্তির মাধ্যমে এই খবর জানানো হয়।

এ বিষয়ে বঙ্গ’র চিফ কন্টেন্ট অফিসার জনাব মুশফিকুর রহমান মঞ্জু বলেন, রোজার ঈদে ‘রাজকুমার’ সবচেয়ে ভালো ব্যবসা করেছে। দর্শকও ছবিটি নিয়ে আগ্রহী। বহু দর্শক অনলাইনে ছবিটি দেখার জন্য মুখিয়ে আছে। এজন্যই আমরা ও ছবিটির প্রযোজক দুই পক্ষই চাই ছবিটা আবার দর্শকদের দেখার সুযোগ করে দিতে। ‘রাজকুমার’ আমাদের পক্ষ থেকে দর্শকদের জন্য ঈদের উপহার।

আরশাদ আদনানের ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। এছাড়াও আছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, দিলারা জামান, ডা. এজাজ, ফারুক আহমেদ, এরফান মৃধা শিবলু প্রমুখ। এক তরুণের যুক্তরাষ্ট্রে যাওয়ার জার্নি এবং তার প্রেম ও পরিবারের প্রতি আবেগের গল্প উঠে এসেছে এই সিনেমায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর