বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতের লোকসভা নির্বাচন : যা জানাল যুক্তরাষ্ট্র ও জাপান

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১১:৪৮

তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন নরেন্দ্র মোদি। নির্বাচনে বিজয় দাবি করে নরেন্দ্র মোদি বলেছেন, তার দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে। নরেন্দ্র মোদির দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ভারতের সাধারণ নির্বাচনে আবারও জয় পেল, গতকাল মঙ্গলবার (৪ জুন) ঘোষিত ফলে দেখা যায়, বিজেপি গত ১০ বছরের মধ্যে প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, যা তাদের জন্য বড় ধাক্কা।

এদিকে এ নির্বাচন নিয়ে কিছু আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা দুই দেশের মধ্যে একটি ঘনিষ্ঠ অংশীদারত্ব বজায় থাকবে বলে আশা করে।

স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ‘সরকার এবং জনগণ উভয় পর্যায়েই একটি দুর্দান্ত অংশীদারত্ব রয়েছে এবং আমি আশা করি তা অব্যাহত থাকবে।’ তবে ওয়াশিংটন এটাও বলেছে, তারা মানবাধিকার নিয়ে তাদের উদ্বেগের বিষয়গুলোর ওপরও নজর রাখবে।

মার্কিন ওই মুখপাত্র আরো বলেছেন, ‘যখন আমাদের মানবাধিকার নিয়ে উদ্বেগ থাকে, যেমনটা ভারতকে নিয়ে আমাদের আছে, তখন আমরা সেগুলো প্রকাশ্যে নিয়ে আসি।

আমরা বিষয়গুলো সরাসরি ভারত সরকারকে জানাই, এটা আমরা চালিয়ে যাব।’

এদিকে মোদির জোটকে অভিনন্দন জানিয়েছে জাপান। দেশটির একজন সরকারি মুখপাত্র বলেছেন, ‘ভারত একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশীদার।’

মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট মঙ্গলবার (৪ জুন) রাতে বিজয় ঘোষণা করেছে, যদিও দলটি নিজেরাই সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ২৭২ ছুঁতে ব্যর্থ হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি ২৪০টি আসন জিতেছে। যা ২০১৯ সালের চেয়ে কম। ওই সময় বিজেপি ৩০৩টি আসন জিতেছিল।

কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রধান সহযোগী টিডিপি এবং জেডিইউর সমর্থনে ২৯৩টি আসন জিতেছে বিজেপি। উভয় জোটই দলটির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

এদিকে কংগ্রেস পার্টির নেতৃত্বে বিরোধী ভারত জোট ২৩২টি আসন জিতেছ। তবে কংগ্রেস এখনো পরাজয় স্বীকার করেনি বা তাদের পরবর্তী পদক্ষেপের ঘোষণা দেয়নি। এক বৈঠকে যোগ দিতে বিরোধী দলগুলোর জ্যেষ্ঠ নেতারা আজ দিল্লিতে রয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর