বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নিউজিল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে যে কীর্তি উগান্ডার

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৫:৫৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে উগান্ডা। শুরুটা ভালো হয়নি। আফগানিস্তানের বিপক্ষে তারা হেরে গেছে ১২৫ রানে। তবে ম্যাচের ফল ছাপিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলাটাই তাদের কাছে অনেক বেশি রোমাঞ্চের।

সে কারণেই বড় হারের পরও অধিনায়ক ব্রায়ান মাসাবা বলেছেন, ‘বিশ্বকাপের মঞ্চে আমাদের জাতীয় সংগীত শোনা, জাতীয় পতাকা উড়তে দেখা আমাদের জন্য অনেক স্পেশাল।’ হেরে গেলেও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে উগান্ডা; বিশেষ করে বোলিংয়ে। গড়েছে দারুণ এক কীর্তিও।

আজ প্রথম ১৪ ওভার শেষে বিনা উইকেটে আফগানিস্তান তোলে ১৫২ রান। যেকোনো দলই এ পরিস্থিতি থেকে দলের রান ২২০-২৩০–এ নিয়ে যেতে চাইবে। আর যদি সেই দলে মোহাম্মদ নবী, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাইরা থাকেন, তাহলে তো আরও বড় সংগ্রহের দিকেই চোখ দেওয়ার কথা।

তবে সেখান থেকে ২০ ওভার শেষে আফগানিস্তান তুলতে পারে ৫ উইকেটে মাত্র ১৮৩ রান। ১৫ থেকে ২০—এই ৬ ওভারে আফগানিস্তান রান তুলতে পেরেছে মাত্র ৩১, উইকেট হারিয়েছে ৫টি। সবচেয়ে বড় কথা, এই ৬ ওভারে একটি বাউন্ডারিও মারতে পারেননি নবীরা। পূর্ণ সদস্যদেশগুলোর বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে এমন ঘটনা এ নিয়ে ঘটল দ্বিতীয়বার।

এর আগে সর্বশেষ ২০০৯ সালে শেষ ৬ ওভারে বাউন্ডারি না দেওয়ার কীর্তি প্রথমবার গড়েছিল নিউজিল্যান্ড। কলম্বোয় দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৪২ রানের লক্ষ্যে শেষ ৬ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান। হাতে ছিল ৫ উইকেট। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয় পায় নিউজিল্যান্ড। শেষ ৬ ওভারে একটাও বাউন্ডারি মারতে না পারা শ্রীলঙ্কা ২০ ওভার শেষে তোলে ৯ উইকেটে ১৩৮ রান। হেরে যায় ৩ রানে।

ব্যাট হাতে যদিও নিজের পারফরম্যান্সে উগান্ডার খুশি না হওয়ারই কথা। আফগানিস্তানের ৫ উইকেটে ১৮৩ রানের জবাবে উগান্ডা থেমেছে ৫৮ রানে। পাওয়ারপ্লেতে ২১ রান তুলতে ৫ উইকেট হারায় তারা। এরপর উগান্ডার ব্যাটসম্যানরা শুধু হারের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর