বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রণবীর-আলিয়ার পরিবারে ‘নতুন সদস্য’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৫:২৭

একমাত্র কন্যা রাহাকে নিয়ে দারুণ সময় কাটছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। এরই মধ্যে তারকা দম্পতির সংসারে আগমন হয়েছে নতুন আরও এক সদস্যের। আলিয়া-রণবীরের কোটি টাকার এই 'সঙ্গী'কে? এ নিয়ে নেটপাড়ায় হইচই এখন তুঙ্গে।

নতুন এই সদস্য রক্তমাংসের কোনো মানুষ নয়। রণবীর-আলিয়ার গাড়ির সম্ভারে সংযোজন ঘটল নতুন একটির। একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রূপালি রঙের একটি ‘লেক্সাস এলএম’ গাড়ি তাদের বাড়ি ‘বাস্তু’ থেকে বেরিয়ে আসছে। বাজারে বর্তমানে এই বিলাসবহুল গাড়ির দাম ২.৫ কোটি রূপি।

এর আগেও রণবীরকে আরও একটি দামি গাড়ি চড়তে দেখা গিয়েছিল। সেই গাড়ির দাম ৬ কোটি রূপি। গত বছর ৪ কোটি রূপির একটি ‘রেঞ্জ রোভার’ গাড়ি যুক্ত হয়েছে রণবীরের সম্ভারে। তবে শুধু গাড়ি নয়, খুব শিগগিরই নতুন বাড়িতেও পা রাখতে চলেছেন রণবীর-আলিয়া।

যুগলের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী ২-৩ মাসের মধ্যেই নতুন বাড়িতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করছেন তারা।

সেই সূত্রের ভাষ্য, ‘বাংলোর কাজ প্রায় শেষ। একেবারে শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে। সেটা শেষ হতে বড় জোর এক মাস সময় লাগবে। সব কাজ শেষ হলেই, ওরা নতুন বাড়িতে পা রাখবেন। এই মুহূর্তের জন্য অনেক দিন ধরে ওরা অপেক্ষায় ছিলেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর