বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিরিয়ায় আবারো ইসরাইলি হামলা, ইরানের সামরিক উপদেষ্টাসহ নিহত ১৭

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৫:২০

গত এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলায় সাত কর্মকর্তাসহ নিহত হন ইরানের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি। এ নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে ইরান ও ইসরাইল।

এবার নতুন করে সোমবার (৩ জুন) সিরিয়ায় ইরানি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় নিহত হয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক সামরিক উপদেষ্টা। একই সাথে মারা গেছে অন্তত আরও ১৬ জন।

আইআরজিসির বরাত দিয়ে ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গত রাতে (৩ জুন) সিরিয়ার উত্তরের শহর আলেপ্পোতে ইহুদিবাদী ইসরাইলি হামলায় আইআরজিসির এক উপদেষ্টা নিহত হয়েছেন। নিহত ওই সামরিক উপদেষ্টার নাম সাইদ আবিয়ার।

এক বিবৃতিতে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, 'পশ্চিম আলেপ্পো প্রদেশের হাইয়ানে এক কারখানায় ইসরায়েলি হামলায় সিরিয়ান এবং বিদেশি যোদ্ধাসহ ইরানপন্থি গোষ্ঠীর ১৬ জন সদস্য নিহত হয়েছে।'

গত মার্চে অবজারভেটরি গ্রুপটি ইসরাইলি হামলায় আরও ৫২ জন নিহত হওয়ার খবর জানায়। সে হামলায় ৩৮ সিরিয়ান সরকারি সৈন্য, ৭ হিজবুল্লাহ সদস্য এবং ৭ ইরানপন্থি যোদ্ধা মারা যায়।

গত মাসে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। এই ঘটনার মাসও পেরোয়নি এখনো। গাজায় চলমান যুদ্ধের মাঝে, ইরানের সঙ্গেও যুদ্ধংদেহি পরিস্থিতিতে জড়িয়ে পড়ছে ইসরাইল।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর পাল্টা জবাব হিসেবে গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল। শুধু তাই নয়, হিজবুল্লাহ এবং লেবানন ও সিরিয়ায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী লক্ষ্য করেও হামলা চালাচ্ছে দেশটি। তবে সোমবারের (৩ জুন) এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সামরিক বাহিনী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর