বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সকারুরা এখন ঢাকায়

খেলা ডেস্ক

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৪:৪০

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া ফুটবল দল এখন ঢাকায়। আজ দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকা পৌঁছায় সকারু নামে পরিচিত দলটি।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে অস্ট্রেলিয়া দল চলে যায় হোটেল লা মেরিডিয়ানে। বাস থেকে নেমেই দলের খেলোয়াড় ও অন্যান্য কোচিং স্টাফ সরাসরি চলে যান নিজ নিজ কক্ষে। আজ দলটির কোনো অনুশীলন নেই। কাল অনুশীলনের সময় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া দল।

এবারের বিশ্বকাপ বাছাইপর্বে আই গ্রুপে শীর্ষে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া। গত নভেম্বরে মেলবোর্নে বাংলাদেশকে হোম ম্যাচে ৭-০ গোলে বিধ্বস্ত করে তারা।

৬ জুন কিংস অ্যারেনাতে বিকেল পৌনে পাঁচটায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এটি হবে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ। ঢাকায় দ্বিতীয় ম্যাচ। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ঢাকায় বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এর আগে পার্থে হোম ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল ৫-০ গোলে।

২০১৫ সালে অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন রাতে ঢাকায় এসেছিল। গুলশানের ওয়েস্টিন হোটেল থেকেই সরাসরি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ খেলে সে রাতেই ফিরে গিয়েছিল তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর