বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নির্বাচনী ঝড়ে ভারতের শেয়ারবাজারে ধস

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৪:১৬

ভারতের লোকসভা নির্বাচনের শুরু থেকেই অনেকে দাবি করছিলেন, এবারও বড় জয় পাবে ক্ষমতাসীন বিজেপি। এমনকি ভোটের পর বুথফেরত জরিপেও মেলে একই আভাস। তবে মঙ্গলবার (৪ জুন) ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে টক্কর দিচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। আর এতেই ধস নেমেছে ভারতের শেয়ারবাজারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় স্টক মার্কেট এ পর্যন্ত ৬ হাজার পয়েন্ট হারিয়েছে।

স্থানীয় সময় দুপুর সোয়া ১২টা পর্যন্ত বিএসই (বোম্বে স্টক এক্সচেঞ্জ) সেনসেক্স ৬.৭১ শতাংশ বা ৫ হাজার ৬০২ পয়েন্ট কমে ৭১ হাজারে নেমেছে, যেখানে এনএসই বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ নিফটি ৫০ একই সময়ের মধ্যে ৬.৮৯ শতাংশ বা ১ হাজার ৬৩৪ পয়েন্ট নিচে ছিল।

এনডিটিভি বলছে, করোনা মহামারি শুরুর পর এটি ভারতীয় বাজারে একদিনের সবচেয়ে বড় পতন।

এদিকে দুপুর ১২টার দিকে ইন্ডিয়া টুডের দেয়া সবশেষ গণনার ফল বলছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৪ আসনে এগিয়ে। আর কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে আছে ২২৮ আসনে। বাকি ১৯ আসনে অন্য দলগুলো এগিয়ে আছে।

শনিবার (১ জুন) লোকসভা নির্বাচনে সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণের পর থেকেই একে একে আসতে থাকে বুথফেরত জরিপের ফলাফল। প্রায় সব জরিপই বিজেপি ও এনডিএ ৩৫৯ থেকে ৩৯৫ আসনে জিততে পারে বলে পূর্বাভাস দেয়া হয়। ‘ইন্ডিয়া’ জোটকে দেয়া হয় ১২৫ থেকে ১৬১ আসন।

উল্লেখ্য, ৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর