বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঈশ্বর তাঁকে নিখুঁত করে গড়ার জন্য পর্যাপ্ত সময় নিয়েছেন : রাশমিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২২ জুন ২০২৩, ১৮:০৮

রাশমিকা মান্দানা

‘অ্যানিমেল’-এর শুটিং শেষ করলেন ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। এ ছবিতে তাঁর কাজের অভিজ্ঞতা সম্প্রতি এক পোস্টের মাধ্যমে তুলে ধরেছেন এই দক্ষিণি নারী। ইনস্টা স্টোরিতে রাশমিকা লিখেছেন, ‘গত রাতে শুট করেছি। আর “র‍্যাপআপ” করেছি। এখন আমি হায়দরাবাদে। ‘পুষ্পা টু’ ছবির শুটিং শুরু করব। কিন্তু তার আগে কিছু কথা ভাগ করে নিতে চাই, জানাতে চাই ‘অ্যানিমেল’-এর সেটে কাজ করে কতটা মজা পাওয়া গেছে। ছবিটা আমার কাছে অপ্রত্যাশিতভাবে এসেছিল। আমার জন্য এটা অনেক বড় চমক ছিল। ছবিটিকে ঘিরে আমি অত্যন্ত রোমাঞ্চিত ছিলাম। কারণ, ‘অ্যানিমেল’-এর দলের সঙ্গে আমি কাজ করতে চেয়েছিলাম। আর এরা প্রত্যেকে “ডার্লিং”।

যাদের সঙ্গে কাজ করেছি, তারা প্রত্যেকে দারুণ পেশাদার আর কোমল হৃদয়ের মানুষ। তাদের বলেছি যে আরও এক হাজার বার আমি তাদের সঙ্গে কাজ করতে পারব। তারপরও আমি খুশি থাকব।

 

এ ছবির জন্য সব মিলিয়ে ৫০ দিনের মতো শুটিং করেছি। এ ছবির শুটিং শেষ হওয়ার পর অদ্ভুত এক শূন্যতা অনুভব করছি।’

 

 

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার উদ্দেশে তিনি লিখেছেন, ‘প্রত্যেকেই জানেন যে তিনি দুর্দান্ত। কাজ নিয়ে তিনি অত্যন্ত আবেগপ্রবণ। আর কোনো চরিত্র সৃষ্টিতে তিনি অসাধারণ। প্রতিটা দৃশ্য সম্পর্কে তাঁর ধারণা স্বচ্ছ। আর প্রত্যেক অভিনেতাকে তিনি তাঁর কাজের স্বাধীনতা দেন। বিষয়টা সত্যি অভিনব।’

 

 

রাশমিকা ‘অ্যানিমেল’ ছবিতে তাঁর পারফরম্যান্স সম্পূর্ণ হওয়ার কৃতিত্ব দিতে চান অভিনেতা রণবীর কাপুরকে।

 

এই অভিনেত্রী বলেছেন, ‘রণবীর কাপুরের কারণে আমার অভিনয় আর পারফরম্যান্স যেন আরও প্রস্ফুটিত হয়েছে। ছবিতে আমার অভিনয় যদি কারও ভালো লাগে, তার কৃতিত্ব রণবীরের। আর তিনি “রণবীর কাপুর” বলেই এটা সম্ভব হয়েছে। তিনি তুখোড় অভিনেতা, দারুণ মানুষ। আমার তাঁকে দারুণ লেগেছে। আমার মনে হয়, ঈশ্বর তাঁকে নিখুঁত করে গড়ার জন্য পর্যাপ্ত সময় নিয়েছেন। তবে শুরুতে আমি বেশ নার্ভাস ছিলাম।’

 

রণবীর কাপুর আর রাশমিকা মান্দানার জুটি দেখার অপেক্ষায় আছেন সিনেমাপ্রেমীরা। ‘অ্যানিমেল’ ছবিতে প্রথম তাঁরা জুটি বেঁধে আসবেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ছবিটিতে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি ডিমরি আর অমৃতা পুরী। এ ছবিতে রণবীর কাপুরকে অ্যাকশন করতে দেখা যাবে। ‘অ্যানিমেল’ প্যান ইন্ডিয়া স্তরে ১১ আগস্ট মুক্তি পাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর