বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মোদির আসনের কী খবর?

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১২:৩৮

ভারতে চলছে লোকসভার নির্বাচনের ভোট গণনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারাণসী থেকে লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছিলেন। এখানে তিনি তার প্রতিদ্বন্দীর চেয়ে ৩০ হাজার ভোটে এগিয়ে আছেন বলে ভোট গণনার প্রাথমিক তথ্য থেকে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, নরেন্দ্র মোদি বারাণসীর কংগ্রেস প্রার্থী অজয় রায়ের থেকে ৩০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

এদিকে আনন্দবাজার পত্রিকার তথ্যানুসারে, পশ্চিমবঙ্গের ৪২ আসনের ২৬টি আসনে এগিয়ে আছে তৃণমূল। আর ১১টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস দুটি আসনে এগিয়ে থাকলেও এখনও কোনও আসনে আশা দেখছে না সিপিএম। যদিও পশ্চিমবঙ্গের ৪২টি আসনে অধিকাংশ বুথফেরত সমীক্ষা বিজেপিকেই এগিয়ে রেখেছিল। তবে আজ ভোট গণনায় সে সমীক্ষা পাল্টে যেতে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ভারতের ৫৪২টি কেন্দ্রে ভোটগণনা শুরু হয়েছে। সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী। ফলে গণনা শুরুর আগেই এক আসনে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ।

এদিকে, কেরালার ওয়েনাড় এবং উত্তর প্রদেশের রায়বরেলি- দুটি আসনেই এগিয়ে আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুসারে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) ৫৪৩ আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৪ আসনে এগিয়ে আছে, আর ইন্ডিয়া জোট ২২৮ আসনে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর