বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রক্তপিপাসু, বর্বর-গুণ্ডা নেতানিয়াহুকে অবশ্যই থামাতে হবে : এরদোগান

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১৭:৫৬

বর্তমান তুরস্ক সব সময় ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। সরাসরি যুদ্ধ অংশগ্রহণ ছাড়া সব ধরণের সহযোগিতা করে আসছে দিনের পর দিন। অবরুদ্ধ গাজার প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হামাসের সঙ্গে রয়েছে সু-সম্পর্ক। হামাস নেতারা নিয়মিত তুরস্ক সফর করেন। তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে দখলদার ইসরাইলের সঙ্গে সব ধরণের বাণিজ্য ও যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বর্বর-গুণ্ডা আখ্যা দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তাকে অবশ্যই থামাতে হবে। সোমবার (৩ জুন) আনাদোলু নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল (২ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রোববার (২ জুন) তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, নেতানিয়াহু- ‘যিনি এই অঞ্চল এবং পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছেন’ তাকে অবশ্যই ফিলিস্তিনের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী প্রচারণা এবং আঞ্চলিক অস্থিরতার বপণ থেকে বিরত থাকতে হবে।

তুরস্কের রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মূল্যায়ন ও পরিকল্পনা সভায় এরদোগান বলেন, ‘নেতানিয়াহু নামের এই বর্বর, গুণ্ডা, রক্তপিপাসু ও লোভী- যে আমাদের অঞ্চল এবং সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে, তাকে অবশ্যই থামাতে হবে।’

ফিলিস্তিনে দশকব্যাপী ‘নিরবচ্ছিন্ন’ গণহত্যা পরিচালনা এবং ফিলিস্তিনি শিশুদের যেভাবে ‘একটি নষ্ট রাষ্ট্র দ্বারা হত্যা করা হচ্ছে’ এর নিন্দা করে এরদোগান বলেন, আঙ্কারা নিশ্চিত করেছে যে- পুরো বিশ্ব গাজায় ‘বর্বরতা’ স্পষ্টভাবে দেখেছে।

তিনি আরো বলেন, ‘৭৬ বছর ধরে চলমান এই নিপীড়ন, গণহত্যা ও অবিচারের বিরুদ্ধে প্রতিটি প্ল্যাটফর্মে তুর্কি আপত্তি জানায় এবং আমরা আমাদের সকল উপায়ে ফিলিস্তিনি জনগণের পাশে আছি।‘

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২১ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৬ হাজার ৪৩৯ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর