বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস: ইয়ান বিশপ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১৭:৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হারবে বাংলাদেশ, এমন ভবিষ্যদ্বাণী করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ইয়ান বিশপ। এমনকি বিশ্বকাপে ছোট দলের বিপক্ষে বাংলাদেশের হারের সম্ভাবনা বেশি বলেও মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই খেলোয়াড়। অপরদিকে টুর্নামেন্টের সম্ভাব্য সেরা বোলিং দল হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছেন এই উইন্ডিজ কিংবদন্তি।

ইয়ান বিশপ বলেন, আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলোর কাছে বড় দলকে হারতে দেখেছি। সে হিসেবে এবারের আসরে ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশের। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস।

বিশ্বকাপের ডি গ্রুপে লড়বে টাইগাররা। গ্রুপের বাকি চার দল দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। ডাচদের কাছে বাংলাদেশের হার দেখলেও অপর সহযোগি দেশ নেপাল নিয়েও বেশ উচ্ছ্বসিত ইয়ান বিশপ। বলেন, আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।

বোলিংয়ের দিক দিয়ে বাবর আজমের দলকে সবচেয়ে এগিয়ে রেখেছেন বিশপ। তিনি বলেন, পাকিস্তানের সবাই যদি ফিট থাকে, তাহলে তাদের বোলিংয়ের ভারসাম্য বেশ ভালো। নাসিম শাহ, শাহিন আফ্রিদির সঙ্গে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম আছে। তাদের যে প্রতিভা, সেদিক থেকে আমি পাকিস্তানের বোলিং আক্রমণকে সেরা বলব।

উল্লেখ্য, বিশ্বকাপে বিশপের ফেবারিটের তালিকায় রয়েছে দুটি দেশ। সেখানে সবার আগে যায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজে। বিশপের পছন্দের তালিকায় দ্বিতীয় দলটি হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ী দল ভারত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর