শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লেডি পার্টসের দ্বিতীয় সিজনে ‘কাউগার্ল’ লুকে মালালা ইউসুফজাই

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ১৪:০৯

ব্রিটিশ মিউজিক্যাল কমেডি ওয়েব সিরিজ উই আর লেডি পার্টসের দ্বিতীয় সিজনে ‘কাউগার্ল’ লুকে দেখা গেলো শান্তিতে নোবেলবিজয়ী মালালা ইউসুফজাইকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মালালা ইউসুফজাই ব্রিটিশ শো উই আর লেডি পার্টসের দ্বিতীয় সিজনে টিভির পর্দায় আত্মপ্রকাশ করেছেন।

২৬ বছর বয়সী মালালাকে ব্রিটিশ সিটকম উই আর লেডি পার্টসের ‘মালালা মেড মি ডু ইট’ শিরোনামের একটি পর্বে দেখা যায়। ফ্যান্টাসি সিকোয়েন্সে তিনি কাউবয় টুপি ও পোশাক পরে ঘোড়ায় বসে ছিলেন।

ধারণা করা হচ্ছে, ওয়েব সিরিজে মালালার জীবন সংগ্রাম এবং শিক্ষা ও নারী অধিকারের বিষয়গুলোই তার চরিত্রের মধ্য দিয়ে তুলে ধরা হবে।

সিরিজটির নির্মাতা ও চিত্রনাট্যে আছেন নিদা মুঞ্জুর। সিরিজে মালালার অংশ নিয়ে তিনি বলেন, ‘আমি তাই করেছি যা মালালা করতে চেয়েছে। সে দেখেছে কোথায় তার কাজের পদ্ধতিগুলো ভুল ছিল এবং সে জায়গাগুলোয় আমরা কাজ করেছি। এভাবেই কাজটি আমাকে আরো অনুপ্রাণিত করেছে।’

তিনি মজা করে বলেন, ‘আমি আমার লুকানো প্রতিভা দেখাচ্ছি, যা বন্ধুত্ব এবং সাংস্কৃতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে মুসলিম নারীর যাত্রা তুলে ধরে।’

উই আর লেডি পার্টসের প্রথম সিজন ২০২১ সালের মে মাসে মুক্তি পায়। উই আর লেডি পার্টস সমালোচকদের প্রশংসা পেয়েছে। পাঁচটি বাফটা এবং গথাম অ্যাওয়ার্ডে দুটি মনোনয়ন পেয়েছে। সিরিজটির দ্বিতীয় সিজন গত ৩০ মে প্রিমিয়ার হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর