বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফিলিস্তিনিদের জন্য ১০ লাখ ডলার অনুদান ঘোষণা গিগি ও বেলা হাদিদের

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৪, ১৫:২৭

ইসরায়েলের নির্বিচার আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। ইসরায়েলি নৃশংসতায় এরই মধ্যে চরমে পৌঁছেছে সেখানকার মানবিক সংকট। এই সংকটকালে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন বিশ্বখ্যাত ফিলিস্তিন-মার্কিন মডেল গিগি এবং বেলা হাদিদ। ফিলিস্তিনিদের জন্য ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন মডেল এই দুই বোন। শনিবার তাদের প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।

গণমাধ্যমকে বেলার প্রতিনিধি বলেছেন, তাদের দেওয়া এই অর্থ চারটি মানবিক সংস্থার মধ্যে সমান ভাগে বণ্টন করা হবে, যারা ফিলিস্তিনি শিশু ও পরিবার নিয়ে কাজ করে। এগুলো হল— হিল প্যালেস্টাইন, প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড (পিসিআরএফ), ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে) এবং ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ)।

গিগি ও বেলা হাদিদের বাবা ফিলিস্তিন টাইকুন মোহাম্মদ আনোয়ার হাদিদ গাজায় ইসরায়েলি হামলার মধ্যে ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার রয়েছেন।

এর আগে গাজায় ইসরায়েলের হামলার সমালোচনা করে তোপের মুখে পড়েছিলেন গিগি। সেই সময় তিনি বলেছিলেন- ইসরায়েল একমাত্র দেশ, যারা শিশুদের যুদ্ধবন্দি করে রাখে। যদিও পরে পোস্টটি তিনি মুছে ফেলেন।

গত বছরের ৭ অক্টোবরের পর গিগি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ফিলিস্তিনিদের প্রতি আমার গভীর সহানুভূতি রয়েছে। তাদের জীবন একটি পরাধীনতার মধ্যে বন্দি। তাদের প্রতি সবার দায়িত্ব রয়েছে এবং যা আমি প্রতিদিন পালন করি। যদিও ফিলিস্তিনিদের জন্য আমার আশা এবং স্বপ্ন আছে, তবে এর মধ্যে কোনও ইহুদি ব্যক্তির ক্ষতি অন্তর্ভুক্ত নয়।

অপরদিকে ফিলিস্তিনিদের প্রতি সম্মান জানাতে গত মে মাসে কান ফিল্ম ফেস্টিভ্যালে বেলা হাদিদ কেফিয়াহ দিয়ে তৈরি একটি লাল এবং সাদা পোশাক পরেছিলেন, যা ফিলিস্তিনি সংস্কৃতির সঙ্গে যুক্ত একটি ঐতিহ্যবাহী অ্যারাবিক কাপড়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর