বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অন্তত-রাধিকার দ্বিতীয় প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানে যা হচ্ছে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২ জুন ২০২৪, ১৪:১৪

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান চলছে। আগের মতো এ আয়োজনেও হাজির হয়েছেন তারকারা। দেশ-বিদেশের তারকা অতিথিদের জন্য এলাহি সব খাবারদাবারের আয়োজন রাখা হয়েছিল অনুষ্ঠানে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, হবু দম্পতি ক্রুজে থাকা তাঁদের অতিথিদের জন্য বিদেশি খাবার থেকে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল।

জানা গেছে, ভারতের বেঙ্গালুরুর বিখ্যাত রামেশ্বরম ক্যাফে থেকে খাঁটি দক্ষিণ ভারতীয় খাবার ছিল মেনুতে।

ক্যাফের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডেল থেকে একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

ভক্তদের সেরা খাবার পরিবেশনের পাশাপাশি, হবু বর-কনের জন্য জনপ্রিয় সংগীতশিল্পীদের জমকালো পারফরম্যান্সের ব্যবস্থা রাখা হয়েছে। সংগীতশিল্পী কেটি পেরি থেকে শুরু করে জনপ্রিয় ব্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের পারফরম্যান্স ছিল এই অনুষ্ঠানে।

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতির মেয়ে রাধিকা মার্চেন্ট আগামী ১২ জুলাই মুম্বাইতে বিয়ে করতে চলেছেন। তার আগে এই হবু দম্পতির জন্য গত মার্চ মাসে ভারতের জামনগরে তিন দিনব্যাপী প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৯ মে শুরু হয়েছে দ্বিতীয় প্রাক্‌-বিবাহ অনুষ্ঠান। এবারের আয়োজনটি হচ্ছে একটি বিলাসবহুল ক্রুজে। ইতালি থেকে যাত্রা শুরু করে যা ইউরোপের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ করছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর