বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারতে শেষ দফার ভোটে হিটস্ট্রোকে ৩৩ নির্বাচনকর্মীর মৃত্যু

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২ জুন ২০২৪, ১৩:৩৭

ভারতে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের দিন এক রাজ্যেই হিটস্ট্রোকের কারণে কমপক্ষে ৩৩ জন নির্বাচনকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২ জুন) নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তীব্র তাপপ্রবাহে বিভিন্ন রাজ্যেই মৃত্যুর খবর পাওয়া গেছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের (১১৩ ডিগ্রি ফারেনহাইট) বেশি রেকর্ড হয়েছে। তবে একদিনেই এত কর্মীর মৃত্যুর বিষয়টা বেশ ভয়াবহ পরিস্থিতিরই ইঙ্গিত দিচ্ছে।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, উত্তর প্রদেশের ঝাঁসিতে তাপমাত্রা ৪৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (১১৬ ফারেনহাইট) রেকর্ড হয়েছে।

উত্তর প্রদেশের প্রধান নির্বাচন কর্মকর্তা নভদীপ রিনওয়া জানিয়েছেন, সেখানে ৩৩ জন নির্বাচনকর্মী প্রচণ্ড গরমের কারণে মারা গেছেন। শনিবার ওই রাজ্যে সপ্তম দফা অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের ভোট শেষ হয়েছে।

নভদীপ রিনওয়া জানান, নিহতদের পরিবারকে ১৫ লাখ রুপি সহায়তা প্রদান করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, যখন কোনো ব্যক্তির পানিশূণ্যতা দেখা দেয় তখন প্রচণ্ড তাপ রক্তকে ঘন করে ফেলে এবং দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। এতে মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হয়।

এদিকে তীব্র গরমে বালিয়া শহরে ভোট দেওয়ার সময়ে লাইনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

ভারতে গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকার ঘটনা নতুন কিছু নয়। তবে চলতি বছর আগের সব রেকর্ড অতিক্রম করেছে। শুধু ভারত নয়, এশিয়ার বেশিরভাগ দেশেই এখন তাপমাত্রা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ দীর্ঘ, আরও ঘন ঘন এবং তীব্রতর হয়ে উঠছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টানা তৃতীয়বারের মতো ভূমিধস জয়ের পথে রয়েছেন বলেই আশা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর