বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জেনিফার লোপেজের কনসার্ট বাতিল করার কারণ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৬:২৭

গত মার্চ মাসেই চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি খবর প্রকাশ করেছিল, গ্রীষ্মে পূর্বনির্ধারিত কনসার্ট বাতিল করতে পারেন জেনিফার লোপেজ। অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা। কনসার্ট বাতিলের কথা নিশ্চিত করেছে আয়োজক সংস্থা লাইভ নেশন এন্টারটেইনমেন্ট।

বিবৃতিতে সংস্থাটি জানায়, জেনিফার লোপেজের ২০২৪ সালের গ্রীষ্মে ‘দিস ইজ মি...লাইভ’ কনসার্ট বাতিল করা হয়েছে। জেনিফার এই সময় তাঁর সন্তান, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। যাঁরা আগেই কনসার্টের টিকিট কেটেছিলেন, তাঁরা অর্থ ফেরত পাবেন বলেও বিবৃতিতে জানানো হয়।

এ ছাড়াও ভক্তদের উদ্দেশে জেনিফার লোপেজের বার্তাও তুলে ধরা হয়। যেখানে তিনি বলেছেন, ‘আপনাদের মন ভেঙে গেছে জানি।

কিন্তু এ ঘোষণা দিতে আমার হৃদয়ও দুঃখভারাক্রান্ত হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, পরেরবার সব পুষিয়ে দেব। ভালোবাসি সবাইকে।’

পরিবারের সঙ্গে সময় কাটাতে জেনিফার লোপেজ কনসার্ট বাতিলের ঘোষণা দিলেও অনেক বিশ্লেষক মনে করছেন, মূলত আশানুরূপ টিকিট বিক্রি না হওয়াতেই কনসার্ট বাতিলের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন লোপেজ।

১০ বছরের বিরতির পর জেনিফার লোপেজের নবম স্টুডিও অ্যালবাম ‘দিস ইজ মি...নাউ’ মুক্তি পেয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি। অ্যালবামটি নিয়ে লোপেজের ভক্ত-সমর্থকদের ব্যাপক প্রত্যাশা ছিল। কিন্তু শেষ পর্যন্ত অ্যালবামটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। গত মাসে বিলবোর্ড হট হান্ড্রেডে অ্যালবামটি ছিল ৩৮ নম্বরে। অ্যালবামের নামে গায়িকার ‘দিস ইজ মি...নাউ’ কনসার্ট ট্যুর শুরু হওয়ার কথা ছিল ২৬ জুন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর