বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ক্রিকেট ম্যাচে বাজি ধরে নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১৫:৫৭

ক্রিকেট ম্যাচে বাজি ধরায় নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত বেশ কয়েকটি ক্রিকেট ম্যাচে মোট ৩০৩টি বাজি ধরেছিলেন কার্স। সেসব প্রমাণিত হওয়ায় ১৬ মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই ইংলিশ পেসারকে। এর মধ্যে ১৩ মাসের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।

তাই মূলত ৩ মাস নিষিদ্ধ থাকবেন কার্স। তার নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৮ আগস্ট। এই তিন মাস সব ধরণের ক্রিকেট থেকে বিরত থাকবেন এই ইংলিশ পেসার। এই সময়ের মধ্যে আবার এই ধরনের কাজ না করলে ২৮ আগস্টের পর তিনি খেলতে পারবেন।

সম্প্রতি কার্সের বিরুদ্ধে ক্রিকেটের দুর্নীতিবিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনে ‘ক্রিকেট রেগুলেটর’। এই সংস্থাটি ইসিবির অধীনে স্বাধীন একটি সংস্থা যাদের কাজ হচ্ছে ক্রিকেটের নিয়মনীতির সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়াদি পর্যবেক্ষণ করা এবং নিয়মনীতির প্রতি সবার আনুগত্য জোরদার করা। ২৮ বছর বয়সী কার্সকে নিয়ে তদন্তও করেছে ‘ক্রিকেট রেগুলেটর’। তাদের কাছে দোষ স্বীকার করেন কার্স।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, 'এই ব্যাপারগুলি আমরা খুবই গুরুতরভাবে নেই এবং ক্রিকেটে দুর্নীতিবিরোধী ধারা ভঙ্গের কোনো ঘটনাকেই উপেক্ষা করি না। ক্রিকেট রেগুলেটর-এর সিদ্ধান্তকে আমরা সমর্থন করি। আমরা সন্তুষ্ট যে, গত পাঁচ বছরে ব্রাইডন (কার্স) আরও পরিণত হয়েছে এবং নিজের দায়িত্বের প্রতি আর বোধসম্পন্ন হয়ে উঠেছে। আমাদের আশা, তার ঘটনা অন্য ক্রিকেটারদের জন্যও শিক্ষামূলক হয়ে থাকবে।'

এদিকে দুঃখ প্রকাশ করে কার্স বলেন, 'বাজিগুলো কয়েক বছর আগে ধরলেও এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমি আমার কার্যকলাপের সব দায় (মাথা পেতে) নিচ্ছি। এই কঠিন সময়ে আমাকে সমর্থন দেওয়ায় আমি ইসিবি, ডারহাম এবং প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। আগামী ১২ সপ্তাহ আমি কঠোর পরিশ্রম করব এবং এটা নিশ্চিত করছি, আপনারা আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা আবারও খেলতে নেমে শোধ করব।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর