বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১২:১০

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়ে গেছে বৃষ্টির কারণে। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে কেবল একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। সেটি ভারতের বিপক্ষে। আজ (১ জুন) রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময়) মুখোমুুখি হবে দুই দল।

আইপিএলের কারণে অনেকটা দেরি করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে ভারত। শেষ মুহূর্তে যাওয়ায় তারাও একটির বেশি প্রস্তুতি ম্যাচ পাবে না।

আজ শনিবার (১ জুন) রাতের ম্যাচ দিয়েই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিটা নেবে রোহিত শর্মারা। সে হিসেবে আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের কন্ডিশন বুঝতে এটি দুই দলের জন্যই বড় সুযোগ।

ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গতকাল শুক্রবার (৩১ মে) স্টেডিয়ামের পিচ-আউটফিল্ড পরিদর্শন করেছিলেন দুই দলের অধিনায়ক। সবকিছু দেখেশুনে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এটা অবিশ্বাস্য, আমার মনে হচ্ছে পুরোটাই পাগলাটে ব্যাপার। ইন্টারনেটে আমরা দেখেছিলাম, এখানে কিছুই ছিল না (কয়েক মাস আগে)। এখন এটাকে উপযুক্ত ক্রিকেট স্টেডিয়ামই মনে হচ্ছে। দারুণ লাগছে।

তিনি আরও বলেন, বিশেষ করে পূর্বপাশের গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠও অনেক ভালো মনে হচ্ছে, সবমিলিয়ে এটি সত্যিকারের ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠেছে। সত্যি বলতে, আমি এমন কোনো কিছুই আশা করিনি। আমরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছিলাম, সেটি কেমন দেখাচ্ছে। এখানে আমরা খেলতে যাবো, বিষয়টি রোমাঞ্চকর মনে হচ্ছিল।’

একই ধরনের মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনিও মাঠ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং খেলার জন্য আগ্রহ দেখান।

নাসাউ স্টেডিয়ামটি গেল জানুয়ারিতেও ছিল দর্শনীয় একটি বাগান। ৫ মাসের মধ্যে একে ক্রিকেট মাঠে রূপ দিয়েছে আইসিসি। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে গতকাল অনুশীলনও করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর