বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রেমাল তাণ্ডব: ক্ষতিগ্রস্ত সুন্দরবনে হরিণসহ ১৩১ প্রাণির মরদেহ উদ্ধার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১ জুন ২০২৪, ১১:৫৪

ঘুর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সুন্দরবন থেকে ১২৭টি হরিণসহ মোট ১৩১টি বন্য প্রাণির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিভিন্ন চর থেকে শুক্রবার (৩১ মে) আরও ৩১টি হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে ঝড়ের পর থেকে বুধবার (২৯ মে) পর্যন্ত বনের বিভিন্ন চর থেকে ৯৬টি হরিণ এবং ৪টি শুকরের মৃতদেহ উদ্ধার করে বন বিভাগ।

এই নিয়ে সুন্দরবন থেকে মোট ১২৭টি হরিণসহ ১৩১ বন্য প্রাণির মরদেহ উদ্ধার করল বন বিভাগ। এছাড়া জীবিত ও আহত অবস্থায় ১৮টি হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

শুক্রবার (৩১ মে) রাতে খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ঘুর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে। জোয়ার-জলচ্ছ্বাসের পানিতে সুন্দরবনের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে। মিষ্টি পানির পুকুরগুলো সব লবন পানিতে প্লাবিত হয়েছে।

ঝড়ের পরে বনের কটকা, কচিখালী, করমজল, পক্ষীর চর, ডিমের চর, শেলারচর ও নারিকেল বাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে হরিণের ১২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। চারটি বন্য শুকরের মরদেহ পাওয়া গেছে। এ সকল মরদেহ মাটি চাপা দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে ১৮টি জীবিত হরিণ এবং একটি জীবিত অজগর সাপ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর