বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ মে ২০২৪, ১২:৪০

আগামী ৯ জুন যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে সেই ম্যাচে হামলার হুমকি দিয়েছে ইসলামি স্টেট বা আইএস। তবে এমন খবর পাওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে নিউইয়র্ক শহরের গভর্নর।

জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচে হামলা করার জন্য আহ্বান করা হয়েছে। এই হামলার নাম দেয়া হয়েছে ‘লোন উলফ’। ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় হুডি পরা একটি লোকের পিঠে আগ্নেয়অস্ত্র। ভিডিওর নিচের অংশে সাদা অক্ষরে লেখা, ‘তোমরা ম্যাচের অপেক্ষায় আছো’, আর আমরা আছি তোমাদের অপেক্ষায়...’

নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গত এপ্রিল থেকেই জঙ্গি সংগঠনটি এ রকম হামলার হুমকি দিচ্ছে। কিন্তু এবারের হুমকি একেবারে নির্দিষ্ট করে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য দেয়া হয়েছে। তবে নিউইয়র্ক শহরের গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে জনজীবনে নিরাপত্তায় বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।’

ম্যানহাটনের ২৫ মাইল পূর্বেই অবস্থিত নাসাউ কাউন্টি স্টেডিয়াম। বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক শহরের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, ম্যাচ ঠিকঠাকভাবে আয়োজন করার জন্য অনেক দিন ধরেই কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশকে বলা হয়েছে নিরাপত্তা জোরদার করার জন্য।

নিউইয়র্কে চারটি ম্যাচ খেলবে ভারত। আগামী ১ জুন বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। এরই মধ্যে নিউইয়র্কে পা দিয়েই কঠোর অনুশীলন শুরু করেছে ম্যান ইন ব্লুরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর