বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এমপি আনার হত্যাকাণ্ডে নতুন মোড়

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৯ মে ২০২৪, ১৫:২৪

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে সৃষ্টি হচ্ছে একের পর এক চাঞ্চল্য। কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে আনার খুন হন, মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে, সেই বাসার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয় চার কেজিরও বেশি মাংসখণ্ড, চুল ও হাড়ের গুঁড়া।

মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবরটি। তার কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্তি পুলিশ কমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, এগুলো আনোয়ারুল আজিমের কি-না, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ভারতের কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে। আর ডিএনএ পরীক্ষার জন্য আজ বুধবার (২৯ মে) এমপিকন্যা ডরিন কলকাতায় যেতে পারেন বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার (২৮ মে) সকালে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান জানান, কিছু সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতেই সিআইডির কাছে সেপটিক ট্যাংক ও বাথরুমের প্যান ভাঙার অনুরোধ করেন তিনি। শুধু তাই নয় গ্রেফতার হওয়া শিলাস্তি জেরার মুখে বলেন, বাথরুমে বার বার ফ্লাশ করার শব্দ পেয়েছিলেন তিনি। সে তথ্যের ওপর ভিত্তি করে ফ্ল্যাটের অভ্যন্তরীণ সুয়ারেজ লাইনের ম্যাপ জোগাড় করে নেয়া হয় ভাঙার উদ্যোগ। এর আগে নিউটাউন এলাকার খোচপুকুর ও বাগজোলা খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়। নেয়া হয় ড্রোন ক্যামেরার সহায়তাও।

এদিকে সিআিইডি জানিয়েছে, এখনই শেষ হচ্ছে না মৃতদেহের অংশ খোঁজার উদ্ধার অভিযান। আরও বেশ কয়েকটি সন্দেহভাজন জায়গায় চালানো হবে চিরুনী তল্লাশি।

গেলো ১২ মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কলকাতার অদূরে বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে এক রাত থাকার পর ১৩ মে দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ১৮ মে সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বন্ধু। এর পর ২২ মে সিআইডি জানায়, নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের ৫৬-বিইউ ফ্ল্যাটে এমপি আনার খুন হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর