বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার অঙ্গীকার এরদোগানের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৫:৩০

ফিলিস্তিনের অবরুদ্ধ রাফাহ শহরে ইসরাইলি সেনাবাহিনীর হামলা দেশটির আসল চেহারা উন্মোচিত করেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেই সঙ্গে নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার অঙ্গীকারও করেছেন তিনি।

তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এরদোগান সোমবার (২৭ মে) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বর্বর’ অভিহিত করে তাকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন। এ সময় তিনি ইসরাইলি প্রধানমন্ত্রীকে স্লোবোদান মিলোসেভিচ, রাডোভান কারাদজিক ও অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ মে) সপ্তাহান্তে রাফাহ শহরে ইসরাইলি হামলার সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, আন্তর্জাতিক আদালতের আদেশের পর রোববার রাফায় করা হামলা সন্ত্রাসী ইসরাইলের বিশ্বাসঘাতক এবং নিষ্ঠুর রূপই প্রকাশ করেছে।

এরদোগান বলেন, বিদ্বেষপূর্ণ নেতানিয়াহু এবং তার খুনি নেটওয়ার্ক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। আর তাই গণহত্যা চালিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে তারা।

নেতানিয়াহু যুদ্ধাপরাধীদের অনুকরণ করেন বলেও সমালোচনা করেছেন তুর্কি নেতা। তিনি বলেন, ‘নেতানিয়াহু সাবেক যুগোস্লাভিয়ার শক্তিশালী নেতা স্লোবোদান মিলোসেভিচ, গণহত্যার দায়ে দোষী বসনিয়ান হার্জেগোভিনার রাজনীতিবিদ রাডোভান কারাদজিক এবং প্রয়াত জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে অনুকরণ করছেন। তাদের মতো বিলাপ করা ছাড়া আরও কিছুই করতে পারবেন না তিনি।’

এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্ক ‘বর্বর অপরাধের জন্য ইসরাইলিদের বিচারের আওতায় আনতে যা যা করার দরকার তার সবকিছু করবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর