বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক-বিবাহ অনুষ্ঠানে থাকছেন শাকিরা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৩:৪২

ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে এবার মঞ্চ কাঁপাতে পারেন পপ তারকা শাকিরা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ২৯ মে থেকে জুন ১ পর্যন্ত চলতে যাওয়া এই অনুষ্ঠানে রয়েছে অনেক চমক। শুধু শাকিরাই নয়, স্টেজ মাতাতে পারেন ডুয়া লিপা ও এ আর রহমান।

এদিকে আম্বানি পরিবারের ঘনিষ্ঠজনের বরাতে আনন্দবাজার আরও জানিয়েছে, শাকিরা মঞ্চে অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১০ থেকে ১৫ কোটি টাকা।

অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি-ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন অনন্ত-রাধিকা। ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত, সমুদ্রপথে প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি। এই প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় ৮০০ জনের বেশি অতিথি রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় ৬০০ জন কর্মী।

প্রি-ওয়েডিং সেলিব্রেশনে সপরিবার শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিতদের তালিকায় থাকবেন সালমান খানও। এছাড়াও রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, সিদ্ধার্থ-কিয়ারা জুটি হাজির থাকবেন এই অনুষ্ঠানে। তবে নিক জোনাস ছাড়া আর কোনও বিদেশি তারকা হাজির থাকবেন কিনা প্রি-ওয়েডিংয়ে, তা এখনও জানা যায়নি।

ইতোমধ্যেই লন্ডনে গিয়ে এই ক্রুজের আয়োজন শুরু করে ফেলেছে আম্বানি পরিবার। বিদেশে প্রি-ওয়েডিং সেরে মুম্বাইতে বিয়ের আসর বসবে। তবে দিল্লিতেও একদফা সেলিব্রেশন হতে পারে বলে জানা গেছে।

রণবীর কাপূর এবং আলিয়া ভাটের এই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর