বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রাফায় হামলার পর ইসরায়েলকে যে আহ্বান জানাল বাইডেন প্রশাসন

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৩:০৮

যুক্তরাষ্ট্রের প্রশাসন বেসামরিক মানুষদের সুরক্ষা নিশ্চিতে পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। ইসরায়েলকে সামরিক চালান না দিতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন প্রশাসন এই আহ্বান জানাল।

ইসরায়েলের সামরিক অভিযানে রাফার আশ্রয়শিবিরে প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হওয়ার পর এই প্রতিক্রিয়া জানাল বাইডেন সরকার।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেন, ‘হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েলের আছে। আমরা এটাও বুঝতে পেরেছি যে এই হামলায় হামাসের দুজন জ্যেষ্ঠ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। ইসরায়েলে বেসামরিক মানুষদের বিরুদ্ধে হামলার জন্য তাঁরা দায়ী ছিলেন।’ তিনি যোগ করেন, ‘তবে আমাদের বার্তা সুস্পষ্ট, বেসামরিক মানুষদের সুরক্ষা নিশ্চিত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নিতে হবে ইসরায়েলকে।’

ইসরায়েলের প্রতি সমর্থনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজ দলের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে পড়েছেন। গত রোববার (২৬ মে) রাতে গাজায় একটি আশ্রয়শিবিরে হামলা চালিয়ে ৪৫ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ডেমোক্র্যাট দলের প্রখ্যাত আইনপ্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ সোমবার (২৭ মে) বলেছেন, ইসরায়েলের এই অভিযান ছিল অবর্ণনীয় নৃশংসতা। বাইডেনের প্রতি তিনি আহ্বান জানান, ইসরায়েলের প্রতি পুরোনো প্রতিশ্রুতি ও সামরিক সহায়তা স্থগিত করুন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘জাতিগত হত্যাপ্রবণ’ বলে সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান সদস্য রাশিদা তালিব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর