বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঢাকায় কুরুলুস ওসমানের বুরাক, জানালেন ভক্তদের সঙ্গে দেখা করার দিনক্ষণ

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৫ মে ২০২৪, ১৫:৩৬

‘কুরুলুস ওসমান’-খ্যাত তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক ওসজিভিত। তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বের আনাচকানাচেও। বাদ পড়েনি বাংলাদেশও। এই দেশেও তাঁর তুমুল জনপ্রিয়তা। বাংলায় ডাবিং করা সিরিজ ‘কুরুলুস ওসমান’ ও ‘সুলতান সুলেমান’–এ বাংলাদেশি ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেতা। যদিও ‘কুরুলুস ওসমান’–এ অভিনয় করেই খ্যাতির চূড়ায় উঠেছেন বুরাক। শুধু তা–ই নয়, বাংলাদেশে বিপুল জনপ্রিয়তার খবরও জানতে পেরেছেন তিনি। আর তাই সম্প্রতি ঢাকার ভক্তদের সঙ্গে দেখা করার ঘোষণাও দেন তিনি। এই ঘোষণার পরই চারদিকে ছড়িয়ে পড়ে হইহই রইরই কাণ্ড। ভক্তদের অপেক্ষার প্রহরও শেষ হয়েছে, সেই বুরাক এখন ঢাকায়।

গতকাল শুক্রবার (২৪ মে) ঢাকার মাটিতে পা রাখেন অভিনেতা বুরাক ওসজিভিত। বর্তমানে রাজধানীর একটি হোটেলে তিনি অবস্থান করছেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে বুরাক জানান, আগামীকাল অর্থাৎ ২৬ মে ভক্তদের সঙ্গে দেখা হবে তাঁর।

প্রত্যেকবারের মতো এবারও বাংলায় কথা বলতে দেখা যায় এই অভিনেতাকে।

ওসমানি সাম্রাজ্যের প্রথম সম্রাট ওসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বুরাক ওসজিভিত। পাশাপাশি ‘সুলতান সুলেমান’ সিরিজে বালি বের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত বুরাক। সিরিজে তাঁর প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মিহরিমাহ সুলতান। কিন্তু বালিবের কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন মিহরিমাহ সুলতান। এই দুটি সিরিজের কারণে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান বুরাক।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্ত-অনুসারীর সংখ্যা অনেক। বুরাক ওসজিভিতের জন্ম ১৯৮৪ সালে দক্ষিণ-পূর্ব তুরস্কের ইস্তাম্বুলে। অভিনেতা ও মডেল বুরাক ওসজিভিত তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে। যদিও কর্মজীবনে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় একজন হিরো বনে গেছেন বুরাক ওসজিভিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর