শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৭ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত:
২৫ মে ২০২৪, ১৪:৪১

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে সাত ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর মাথা, পিঠসহ শরীরের অধিকাংশ জায়গার চামড়া ও মাংস উঠে গেছে। শনিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে জোয়ারে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা খবর দেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু বলেন, জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসার পর স্থানীয় লোকজন এটিকে দেখতে পান। পরে আমাদের জানালে আমরা কয়েকজন ঘটনাস্থলে যাই। সমুদ্রে জোয়ারের পানির তীব্রতা বেশি থাকায় এটিকে সরিয়ে মাটিচাপা দিতে একটু সময় লাগবে।

সমুদ্রের নীল অর্থনীতি, উপকূলের পরিবেশ-প্রতিবেশ ও জীব-বৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা-প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের পরিবেশ নষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি বিশ্বজুড়ে বিপন্ন হয়ে পড়া ইরাবতী প্রজাতির। সমুদ্রের এসব প্রাণী রক্ষায় জেলেসহ সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির দলনেতা রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানাই। পরে বন বিভাগের সহায়তায় আমাদের সদস্যরা ডলফিনটি উদ্ধার করার চেষ্টা করলেও জোয়ারের পানির তীব্রতা বেশি থাকায় বিলম্ব হচ্ছে। চলতি বছরে কুয়াকাটা সৈকতে ভেসে আসা চতুর্থ মৃত ডলফিন এটি।

এ বিষয় বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মৃত একটি ডলফিন সৈকতে ভেসে আসার খবর পেয়ে আমাদের লোক পাঠানো হয়েছে। জোয়ারের পানির চাপ কমলেই এটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর