বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যাত্রীর গায়ে বমি করে ছিনতাই, বমি পার্টির দুই সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৫:২৫

যাত্রীবেশে চট্টগ্রাম নগরের বিভিন্ন রুটে চলাচলকারী বাসে উঠে ছিনতাই করেন বমি পার্টির সদস্যরা। বাসে ওঠার পর যেকোনো একজনকে লক্ষ্যে পরিণত (টার্গেট) করেন তাঁরা। এরপর সেই ব্যক্তির গায়ের ওপর বমি করেন এক সদস্য। বাকি সদস্যরা এ সুযোগে টাকা, মুঠোফোনসহ মালামাল নিয়ে নেন। চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর এই তথ্য জানতে পারে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন আনোয়ার হোসেন ও সাহাব উদ্দিন। গতকাল বুধবার (২২ মে) রাতে ঢাকা ও নোয়াখালী থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, ৬ মে নগরের চলাচলকারী ৬ নম্বর বাসের যাত্রী সাইফুল ইসলামের গায়ে কৌশলে বমি করে দেন বমি পার্টির এক সদস্য। বাকি সদস্যরা তাঁর কাছ থেকে ব্যাগ কেটে ৯ লাখ টাকা নিয়ে নেন। এই ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করতে গিয়ে পুলিশ চক্রটির সন্ধান পায়। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার দুজনের কাছ থেকে ১৫ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে।

মাহমুদুল হাসান বলেন, চক্রের সদস্যরা বাসে ওঠেন। তাঁরা ছয় থেকে সাতজন থাকেন। সুযোগ বুঝে বমি করেন কিংবা চুরি করে নিয়ে নেন মুঠোফোনসহ নানা মালামাল। মুখের মধ্যে জুস কিংবা শরবত ঢুকিয়ে লক্ষ্য করা ব্যক্তির পাশ দিয়ে বমি ভান করেন। লক্ষ্য ব্যক্তির শরীরের পাশ দিয়ে বাসের জানালা দিয়ে বমি করতে যান। আর এ সুযোগে বাকি সদস্যরা লক্ষ্য করা ব্যক্তির ব্যাগ কিংবা মুঠোফোন নিয়ে নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর