বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মদিনায় প্রতিদিন ৩০০ টন জমজমের পানি সরবরাহ করা হচ্ছে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৫:১৬

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর মসজিদে নববিতে প্রতিদিন ৩০০ টন জমজমের পানি সরবরাহ করে কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

এসপিএর খবরে বলা হয়, মুসল্লিদের সুপেয় পানির চাহিদা মেটাতে পবিত্র মক্কা নগরী থেকে জমজমের পানি সরাসরি মদিনার মসজিদে নববির একটি সংরক্ষণ প্ল্যান্টে সরবরাহের পরিমাণ মাসে ৯ হাজার টনে পৌঁছেছে। অর্থাৎ মসজিদে নববিতে প্রতিদিন ৩০০ টন জমজমের পানি সরবরাহ করা হয়।

মদিনায় মুসল্লিদের এই পানি দেওয়ার আগে গুণমান পরীক্ষা করা হয়।

সৌদির দুই পবিত্র মসজিদের দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের (জেনারেল অথরিটি) অনুমোদিত একটি পরীক্ষাগার এই পানির মান ও নিরাপত্তা পরীক্ষা করে থাকে। এ জন্য তারা জমজমের সব উৎস থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে। তারা প্রতিদিন ৮০টি নমুনা পরীক্ষা করে।

জমজমের পানি বিদেশি মুসল্লিদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। তাঁরা সৌদি আরবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন শেষে দেশে ফিরে আত্মীয়স্বজন, বন্ধুদের এই পবিত্র পানি উপহার হিসেবে দেন।

আগামী মাসে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সারা বিশ্ব থেকে ২০ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। হজ পালনের আগে-পরে মুসল্লিরা মদিনায় যান।

হজব্রত পালনের উদ্দেশ্যে ইতিমধ্যে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমান সম্প্রদায়ের মানুষ সৌদি আরবে আসতে শুরু করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ জুন থেকে পবিত্র হজ শুরু হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর