বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শিক্ষাউপমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

কিরগিজস্তানের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালুর প্রস্তাব

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৫:০৮

বাংলাদেশসহ বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তায় সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও কাজ করছে বলে জানিয়েছেন কিরগিজস্তানের শিক্ষাউপমন্ত্রী রাসুল আভাজবেক উলু। গতকাল বুধবার (২২ মে) বিশকেকে কিরগিজ রিপাবলিকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (তাসখন্দ, উজবেকিস্তানে আবাসিক) মোহাম্মদ মনিরুল ইসলামের সঙ্গে বৈঠকের সময় শিক্ষাউপমন্ত্রী রাসুল আভাজবেক এসব কথা বলেন।

শিক্ষাউপমন্ত্রী রাসুল আভাজবেকের সঙ্গে বৈঠকের সময়ে দূতাবাসের মিনিস্টার মো. নাজমুল আলম উপস্থিত ছিলেন। কিরগিজ শিক্ষাউপমন্ত্রী রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন, বাংলাদেশসহ বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে শুধু সরকারি কর্তৃপক্ষ নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো আন্তরিকভাবে কাজ করছে।
রাজধানী বিশকেকে সাম্প্রতিক সময়ে সংগঠিত ঘটনার প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত কিরগিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে শিক্ষাউপমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী আগামী কয়েক মাস অনলাইন ক্লাস করার সুযোগ দেওয়ার জন্য তিনি শিক্ষাউপমন্ত্রীকে অনুরোধ জানান। বাংলাদেশ-কিরগিজস্তানের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের ওপর আলোকপাত করে দুই দেশের মধ্যে শিক্ষাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের অপার সুযোগ রয়েছে বলে রাষ্ট্রদূত মন্তব্য করেন।

কিরগিজ শিক্ষাউপমন্ত্রী রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন, বাংলাদেশসহ বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে শুধু সরকারি কর্তৃপক্ষ নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো আন্তরিকভাবে কাজ করছে। তিনি অনলাইন ক্লাসের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বাস দেন। তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সম্পন্ন করার বিষয়ে তাঁর আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত এমন ততোধিক বিশ্ববিদ্যালয়ের রেক্টর, ভাইস রেক্টর ও ডিনের সঙ্গে শিক্ষা কার্যক্রম, নিরাপত্তা, আবাসন, যাতায়াত, খাবারসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সব ধরনের কল্যাণ নিশ্চিত করতে সচেষ্ট ও তৎপর রয়েছেন বলে রাষ্ট্রদূতকে জানানো হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর