বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বাংলাদেশকে হারিয়ে ইতিহাস যুক্তরাষ্ট্রের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২২ মে ২০২৪, ১২:২৩

শঙ্কা আর সম্ভাবনা নিয়ে বিশ্বকাপ খেলতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ। তবে বিশ্বকাপ শুরুর আগে সিরিজে শঙ্কাই সত্যি হলো। অপক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারমিত সিং ও কোরি অ্যান্ডারসনের ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে ইতিহাস গড়ে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে।

মঙ্গলবার (২১ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও খেই হারায় বাংলাদেশ। তবে তাওহিদ হৃদয়ের ফিফটি ও মাহমুদউল্লাহ রিয়াদের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে টাইগাররা। হৃদয় ৪৭ বলে ৫৮ রান ও মাহমুদউল্লাহ ২২ বলে ৩১ রানে করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে স্টিভেন টেইলর নেন ২টি উইকেট।

১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাক প্যাটেল। তবে দলীয় ২৭ রানে রান আউটের শিকার হন মোনাক। দলীয় ২৭ রানে ১০ বলে ১২ রান করে ফিরে যান তিনি।

এরপর ক্রিজে আসা অ্যান্ড্রিস গিউসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন টেইলর। তবে দলীয় ৬৫ রানে গিউসকে আউট করে বাংলাদেশকে সাফল্য এনে দেন রিশাদ হোসেন। ১৮ বলে ২৩ রান করেন গিউস।

এরপর ২৯ রানের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। টেইলর ২৯ বলে ২৮, অ্যারন জন্স ১২ বলে ৪ ও নিতিশ কুমার ১০ বলে ১০ রান করে সাজঘরে ফিরে যান।

তবে কোরি অ্যান্ডারসন ও হারমিত সিংয়ের ব্যাটে লড়াই করে যুক্তরাষ্ট্র। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন হারমিত। তার ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর