বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ মে ২০২৪, ১৩:৫৫

আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

গত কয়েকদিন আগে পুরো দেশের ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। ঝড়-বৃষ্টি বেড়ে যাওয়ায় অনেক স্থান থেকেই দূর হয়েছে তাপপ্রবাহ।

সোমবার (২০ মে) সকালে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, পরবর্তী ৪৮ ঘণ্টার (২ দিন) মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘণীভূত হতে পারে।

তিনি আরও জানান, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারী জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

রবিবার (১৯ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার (১৯ মে) সকাল থেকে সোমবার (২০ মে) সকাল পর্যন্ত সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে। রংপুর ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি ছিল।

সোমবার (২০ মে) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সোমবার (২০ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে পরবর্তী সময়ে এটি ক্রমে শক্তিশালী হতে পারে। লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘রিমাল’। এ নামটি ওমানের দাওয়া।

তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে কোন স্থান দিয়ে স্থলভাগ অতিক্রম করবে তা আরও পরে সুস্পষ্টভাবে জানা যাবে। তবে এটির বাংলাদেশের স্থলভাগ অতিক্রমের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর