বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোখবার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২০ মে ২০২৪, ১২:১০

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার (৬৮)। দেশের সংবিধান অনুসারে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পরে তিনিই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হবেন বলে আশা করা হচ্ছে। 

অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে মোখবার সংসদের স্পিকার ও বিচার বিভাগের প্রধানের সাথে তিন সদস্যের কাউন্সিলের অংশ হবেন। এই কাউন্সিল রাষ্ট্রপতির মৃত্যুর ৫০ দিনের মধ্যে একটি নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করবে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া মোহাম্মদ মোখবারকে রাইসির মতো সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। ২০২১ সালে রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট হন মোখবার।

গত বছরের অক্টোবরে ইরানি কর্মকর্তাদের একটি দলের সঙ্গে মোখবার মস্কো সফর করেছিলেন। রাশিয়ার সামরিক বাহিনীকে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং আরও ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছিলেন। সূত্রগুলো এ তথ্য তখন রয়টার্সকে জানিয়েছিল। প্রতিনিধিদলে ইরানের রেভল্যুশনারি গার্ডের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক কর্মকর্তাও ছিলেন।

২০১০ সালে ইউরোপীয় ইউনিয়ন মোহাম্মদ মোখবারকে 'পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে' জড়িত থাকার কথা বলে নিষেধাজ্ঞাকারী ব্যক্তি ও সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করে। তবে দুই বছর পর তাকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর