বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভোটে জিতলেই ছেড়ে দেবেন অভিনয়, জানালেন কঙ্গনা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১৭:৫৪

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাওয়াত এবার প্রথমবারের মতো লড়ছেন ভোটে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে নির্বাচনের টিকিট দেওয়া হয়েছে অভিনেত্রীকে। আর টিকিট পেয়ে জয়ের জন্য পুরোদমে মাঠে নেমেছেন তিনি। এমনকী ভোটে জিতলে অভিনয়ও ছেড়ে দেবেন কঙ্গনা, সম্প্রতি জানালেন এমনটাই।

হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী কঙ্গনা রানাওয়াত। ‘কুইন’খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে লড়ছেন বিক্রমাদিত্য সিং। বিক্রমাদিত্যের পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বেশ শক্তিশালী। তার মা ও বাবা দুজনেই হেভিওয়েট রাজনীতিক হিসেবে পরিচিত হিমাচলে।

তাই শীতপ্রধান হিমাচলে রাজনীতির মাঠে ভালোই ঘাম ঝড়াতে হয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন অভিনেত্রী। কারণ লড়াইটা বেশ চ্যালেঞ্জের। একের পর বাক্যবানে বিরোধী পক্ষকে নিশানা করলেও লড়াই যে সহজ নয় তা বুঝে গিয়েছেন বিতর্কের শিরোনামে থাকা অভিনেত্রী কঙ্গনা। তবে অভিনেত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, একবার মাণ্ডি আসন থেকে জিতলে অভিনয় ছেড়ে দেবেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘আজতক’-এর সঙ্গে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনয় ছাড়ার প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘হ্যাঁ অবশ্যই। চলচ্চিত্র জগৎ মিথ্যা, সেখানে সবই নকল। তারা একটি ভিন্ন পরিবেশ তৈরি করে। এটি একটি নকল বুদবুদের মত চকচকে জগত দর্শকদের আকৃষ্ট করার জন্য। এটাই বাস্তবতা।

আমি খুব আবেগপ্রবণ মানুষ। আমি কখনই চাকরি করতে চাইনি। এমনকি যখন আমি একটি চরিত্রে অভিনয় করতে বিরক্ত হই, আমি লিখতে শুরু করি। আমি পরিচালনা করি বা প্রযোজনা করি। আমি আমার আবেগের সাথে জড়িত থাকতে চাই।’

এমনকী ভোটের মাঠে দৌড়ানোর এই কষ্টের কাছে ফিল্মি স্ট্রাগলকে তুচ্ছ বলেই মন্তব্য করেছেন অভিনেত্রী।

ভোটের প্রচারণায় বেশ ভালোভাবেই মনোনিবেশ করেছেন কঙ্গনা। ভাগ্য পরীক্ষার চেষ্টায় কোনও ত্রুটি রাখতে চান না অভিনেত্রী। চলতি লোকসভা নির্বাচনের শেষ দফায় ১ জুন মাণ্ডিতে ভোট রয়েছে। ভোটের প্রচারে প্রতিদিনই দৌড়চ্ছেন কঙ্গনা। শত শত কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিচ্ছেন। সম্প্রতি হলফনামা জমা দিয়েছেন তিনি। হলফনামা থেকে জানা গেছে, তার সম্পত্তির পরিমাণ ৯১ কোটি রুপি। তার মধ্যে রয়েছে গয়না, গাড়িসহ স্থাবর সম্পত্তি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর